সতর্কতামূলক গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর তার আগে নির্বাচন কমিশনের পরিকল্পনা বানচাল করে দিল কলকাতা হাইকোর্ট। যে তালিকা তৈরি করে তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীদের গ্রেফতার করার ছক কষা হয়েছিল তা নিয়ে মামলা করেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর ওই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ সরাসরি জানিয়ে দেন, অযথা কাউকে গ্রেফতার করা যাবে না এবং কোনও পদক্ষেপের আগে ব্যক্তিস্বাধীনতার কথা মাথায় রাখতে হবে নির্বাচন কমিশনকে। আজ, মঙ্গলবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর তার ফলে ভেস্তে গেল ভোট মরশুমের পরিকল্পনা।

এদিকে কলকাতা হাইকোর্ট আজ স্পষ্ট ভাষায় নির্দেশ দেয়, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ভোট যাতে শান্তিপূর্ণ এবং স্বচ্ছ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একইসঙ্গে নির্ভয়ে যাতে সকলে ভোট দিতে পারেন, সেটাও নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দফার ভোটের আগে ট্রাবল মেকারদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন। সেটা জানতে পেরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তালিকা প্রকাশ করে প্রায় সাড়ে তিন হাজার জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ করতে চেয়েছিল। তাই তিনি দ্রুত শুনানির আবেদন করেছিলেন। তৃণমূলের আর্জি ছিল, গ্রেফতারিতে লাগাম টানা হোক। সেটা আদালত মানেনি। প্রয়োজনে নির্বাচন কমিশন গ্রেফতার করতে পারবে। তবে ব্যক্তিস্বাধীনতাকেও গুরুত্ব দিতে হবে।

অন্যদিকে বুধবার ১৪২টি আসনে ভোট রয়েছে। তার আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ মঙ্গলবার বিকেলে জানানো হয়েছে, গত ৬০ ঘণ্টায় রাজ্যের যে সাত জেলায় ভোট আছে সেখানকার ২,৪৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই কথা সামনে রাখার পর কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, অযথা কাউকে গ্রেফতার করতে পারবে না নির্বাচন কমিশন। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেও আটক করা যাবে না। কোনও কারণ ছাড়া আটকও নয়। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ব্যক্তিস্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইন মেনেই পদক্ষেপ করতে হবে।

এছাড়া কেন্দ্রীয় বাহিনী বাংলায় এসেছে বিপুল পরিমাণে। প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যাতে দ্বিতীয় দফার ভোট একইরকম শান্তিপূর্ণ হয়। উল্লেখ্য, প্রথম দফা ভোটের আগে নির্বাচন কমিশন একই পথ ধরেছিল। তখন কলকাতা হাইকোর্ট ট্রাবল মেকার বলে দাগিয়ে দিয়ে ঢালাও গ্রেফতারি চলবে না বলে জানিয়ে দিয়েছিল। সতর্কতামূলকভাবে কাউকে আটক করতে গেলেও সেটা আইনের নির্দিষ্ট বিধি মেনেই করতে হবে। স্থগিতাদেশ জারি করা হয়েছিল। এবারও নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হল।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে