‘চায়ের আসরেই মতবিরোধ মিটিয়ে নিন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল’,পরামর্শ বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের করা মামলায় ইঙ্গিতপূ্র্ণ মন্তব্য করল কলকাতা হাই কোর্ট। জানাল,রাজ্য প্রশাসনের দুই প্রধান যদি নিজেদের মধ্যে লড়াই করে তবে তো মুশকিল। লড়াই না-করে দু’পক্ষ চায়ের আসরেই ঝামেলা মিটিয়ে নিক। এমনই পরামর্শ দিল হাই কোর্ট। দু-পক্ষের ঝামেলা মেটানোর জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দেওয়া হল।

বৃহস্পতিবার আদালতের তরফে রাজ্য প্রশাসনের দুই প্রধানের আইনজীবীদের বলা হয়, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী আদালতে লড়াই করছেন, এই দৃষ্টান্ত ভাল নয়। রাজ্যের জন্য মোটেও সুখকর নয়। বরং ঝামেলা না করে মুখোমুখি বসে বিষয়টি মিটিয়ে নেওয়া হোক। আগামী ৯ এপ্রিল এই মামলার শুনানি। অবশ্য বিচারপতির ওই পরামর্শ মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রীর আইনজীবীরা। তবে সিভি আনন্দ বোসের আইনজীবীরা কি ভাবছেন তা এখনও জানা যায় নি।

এই নিয়ে মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বিচারপতিকে সওয়াল করেন, আদালতের এই পরামর্শ নিয়ে তাঁদের আপত্তি নেই। বিষয়টি নির্দেশনামায় উল্লেখ করা হলে ভাল হয়। পাল্টা বিচারপতি রাও জানান, আপাতত মৌখিক ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।প্রয়োজন পড়লে নির্দেশ দেওয়া হবে। আপাতত দু’সপ্তাহ সময় দেওয়া হল। দু’পক্ষ নিজেদের মত করে মিটিয়ে নিক।

গত বছর বিধানসভা উপনির্বাচনে জিতে আসা দুই বিধায়ক বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসন সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজ্য ও রাজভবনের মধ্যে জটিলতা চরম আকার নিয়েছিল। সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সব চারজনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন রাজ্যপাল। রাজ্যের শাসকদল ও বিধানসভার স্পিকার জটিলতা কাটাতে নানাভাবে সক্রিয় ভূমিকা পালন করছিল। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর দাবি ছিল, রাজভবনে গিয়েই শপথ নিতে হবে বিধায়ক সায়ন্তিকা ও রেয়াতকে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা