এসপি সিনহা ও কল্যাণময়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই

শনিবার সকাল ১১টা থেকে এই জেরা পর্ব শুরু হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। এদিন পার্থ চট্টোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় আরও তথ্য পেতে এসপি সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই। শনিবার সকাল ১১টা থেকে এই জেরা পর্ব শুরু হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারেন।

 

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে। শুক্রবার আদালতের নির্দেশে তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে নিজে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। যদিও গোয়েন্দাদের দাবি, তাঁদের কাছে উপযুক্ত তথ্যপ্রমাণ রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার বিষয়ে।

 

সিবিআই সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত, তাতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কী ছিল তা বিশদে জানতে চান গোয়েন্দারা। আর সেই কারণে শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। কমিটি গঠনের ফাইলে সই করেছিলেন মাত্র। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করবেন এদিন গোয়েন্দারা। তাঁকে জিজ্ঞাসাবাদে কী প্রশ্ন করা হবে ইতিমধ্যে সেই প্রশ্নপত্র প্রস্তুত করে রেখেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, কল্যাণময়ের কাছে জানতে চাওয়া হবে, তিনি কার নির্দেশে নিয়োগপত্র দিয়েছেন। এদিন এসপি সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়েও জেরা করবে সিবিআই।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টেরেট আগেই গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার আদালতে আবেদন জানিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে সিবিআই।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর