পার্থ ও অর্পিতাকে হেফাজতে নিয়ে এবার জেরা করবে সিবিআই

জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে বিশেষ আদালতে আবেদন জানাবে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ ও প্রাথমিক টেট দুর্নীতির তদন্তে নেমেছিল সিবিআই (CBI)। তবে তদন্ত সেভাবে না এগানোয় অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর হয়েছিল সিবিআই সিট (CBI SIT) গঠন। তবে সেভাবে আর এগিয়ে আসেনি নতুন তথ্য। তারপর মাঠে নেমেছে ইডি। ইডি (ED) হেফাজতের পর পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE) ও অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE) এখন জেল হেফাজতে। আদালতের নির্দেশ জেরা করতে পারবে ইডি। তবে পার্থ ও অর্পিতাকে এবার নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই। সূত্রের খবর শুরু হয়েছে প্রস্তুতি।

জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে বিশেষ আদালতে আবেদন জানাবে সিবিআই। ইডি’র সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিচ্ছে সিবিআই। উল্লেখ্য, এসএসসি, প্রাথমিক টেট, এসএসসি গ্রুপ সি- ডি মিলিয়ে মোট ৯ টি মামলা করেছে সিবিআই। দীর্ঘ মাস কেটে গেলেও একটি মামলারও সুরাহা হয়নি। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নেমেছে ইডি।

সিবিআইয়ের দাবি, এই মুহূর্তে চলছে নথি উদ্ধার এবং তা পরীক্ষা করার কাজ। ইতিমধ্যেই প্রচুর তথ্য পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। আপাতত, ইডির পরে ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও অর্পিতাকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই। করা হবে জেরা।

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের