লক্ষীর ভান্ডার নিয়ে অমিত শাহকে খোঁচা চন্দ্রিমার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এসে লক্ষী ভান্ডারের টাকা ১০০ টাকা বাড়ানো হবে বলে মেয়েদের আর কত অপমান করবেন? সন্দেশখালি মেয়েদের সম্ভ্রম দুই হাজার টাকায় কিনতে চেয়েছেন মদের বিনিময়ে কিনতে চেয়েছেন। বাংলায় এসব চলবে না। লক্ষীর ভান্ডারের টাকা ১০০ টাকা বাড়িয়ে অপমান করতে চাইছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র(Amit Sha) লক্ষীর ভান্ডারে ১০০ টাকা বাড়ানো প্রসঙ্গে এভাবেই মঙ্গলবার সন্ধ্যায় প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhatatcharya)। তিনি আরো বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দুমাস ধরে বাংলায় আসছেন যাচ্ছেন ,আসছেন যাচ্ছেন। এতদিন তার মুখে কোন প্রকল্প নিয়ে কোন কথা শোনা যায়নি।

কিন্তু মঙ্গলবার হঠাৎ তিনি ঘোষণা করলেন লক্ষীর ভান্ডার(Laxmi Vandar) নাকি দিদি থাকলে বন্ধ হয়ে যাবে আর তারা সেখানে ১০০ টাকা বাড়িয়ে লক্ষীর ভান্ডার চালু রাখবেন। এই অপমান করার এত সাহস তারা কোথায় পান আমরা হতবাক হয়ে যাচ্ছি। চন্দ্রিমা দেবী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে প্রশ্ন করেন, ১০০ দিনের কাজের টাকা যে পায় সে টাকা এক টাকা দিয়েছেন আবাস যোজনার টাকা যে পায় সে টাকা এক টাকা দিয়েছেন? উপরন্তু সন্দেশখালিতে মেয়েদের সম্ভ্রম কিনতে চেয়েছেন দু হাজার টাকার বিনিময়ে মদের বিনিময়ে। চন্দ্রিমা ভট্টাচার্যের স্পষ্ট দাবি এই ধরনের কথা বলে বাংলায় কোন লাভ হবে না আপনারা গোটা দেশে প্রত্যাখিত হচ্ছেন। বাংলায় প্রত্যাখিত হচ্ছেন।

বাংলায় এসে বড় বড় কথা বলে তাই কোন লাভ হবে না। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), একাধিক জনসভায় প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের অর্থের পরিমাণ বাড়িয়ে তিন হাজার টাকা করে দেওয়া হবে। সেখানে মঙ্গলবার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে এসে লক্ষ্মীর ভান্ডারে ১০০ টাকা বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাকে কেন্দ্র করে গেরুয়া শিবিরকে রাজনৈতিক নিশানা করে তৃণমূল ।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?