রাজ্যের শিক্ষা কমিশনার বদল

নির্দেশ জারি করা হয়েছে সরকার কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে। অতিরিক্ত কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বদল হলেন রাজ্যের শিক্ষা কমিশনার (Education Commissioner) । নতুন শিক্ষা কমিশনার হচ্ছেন অরূপ সেনগুপ্ত। এই আধিকারিক স্পেশ্যাল কমিশনার বিশেষ পদ মর্যাদার সচিব। এই নির্দেশিকাই জারি করেছে নবান্ন। নির্দেশ জারি করা হয়েছে সরকার কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে। অতিরিক্ত কাজের চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে। 

এর আগে এই দায়িত্ব সামলেছেন শুভ্র চক্রবর্তী। তিনি আইএএস অফিসার। স্কুল শিক্ষা কমিশনার ও সমগ্র শিক্ষা মিশনের রাজ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন তিনি। গত বুধবার তাঁকে দেওয়া হয় এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব। এই ৩ টি গুরুত্বপূর্ণ দফতরের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষা কমিশনার করা হয়েছে অরূপ সেনগুপ্তকে। 

উল্লেখ্য, শিক্ষা দফতরে ব্যাপক রদবদল করছে রাজ্য। এ বিষয়ে বিশেষ নজর দিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।  উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা কমিটিতে এই রদবদল হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীর (Education Minister) ব্রাত্য বসুর নির্দেশে। পুরানো কমিটি  ভেঙে গঠিত হয়েছে নতুন কমিটি। জানা গিয়েছে, নয়া কমিটির মেয়াদ থাকবে ১ বছর। প্রতিটি বিষয়ের জন্য থাকছেন একজন করে বিশেষজ্ঞ। তাঁরাই একএকটি বিষয়ের মেন্টর। জানা গিয়েছে এই কমিটিতে রয়েছেন নিট, কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

 

 

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ