‘সত্যমেব জয়তে’, আর জি করের চার্জশিটই জিতিয়ে দিল কলকাতা পুলিশকে

কলকাতা পুলিশ যে সঠিক পথেই চলছিল সেটাই যেন মান্যতা দিয়ে দিয়েছে সিবিআইয়ের চার্জশিট। কার্যত কলকাতা পুলিশকে তাঁরাই জিতিয়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায়(R G Kar Incident) কলকাতা পুলিশ(Kolkata Police) ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। মাত্র ৯৬ ঘণ্টা তদন্ত করার সুযোগ পেয়েছিল কলকাতা পুলিশ। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি করে ধর্ষণ ও খুনের তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের(CBI) হাতে। তবুও সোশ্যাল মিডিয়ার গত ৫৫ দিনে বারেবারে সমলোচনায় বিদ্ধ হতে হয়েছে দেড়শ বছরের প্রাচীন কলকাতা পুলিশকে। আরও বলা ভাল, বদনাম করা হয়েছে কলকাতা পুলিশের। কিন্তু সেই সব বদনামকে ছাপিয়ে গেল খোদ সিবিআইয়ের পেশ করা চার্জশিট(Charge Sheet)। কেননা সেখানেও সঞ্জয় ছাড়া আর কাউকেই অভিযুক্ত হিসাবে তুলে ধরা হয়নি। সিবিআই-ও সঞ্জয়ের বাইরে আর কাউকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে দেখাতে পারেনি। কার্যত কলকাতা পুলিশ যে সঠিক পথেই চলছিল সেটাই যেন মান্যতা দিয়ে দিল সিবিআইয়ের চার্জশিট। আর তারপর থেকেই কলকাতা পুলিশের অফিসারদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের DP বদলাতে শুরু করেছে। সবার DP-তে একতাই ছবি, ‘সত্যমেব জয়তে’।

আরও পড়ুন, নতুন রেশন কার্ড করাতে গেলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক করল রাজ্য

জানা গিয়েছে, লালবাজারের উচ্চপদস্থ আধিকারিক থেকে কলকাতা পুলিশ বাহিনীর OC, Additional OC, Sub Inspector, Sergent-রা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের DP বা Display Picture বদলে দিয়েছেন। সেখানে হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর কালো কালিতে লেখা ‘সত্যমেব জয়তে’। কেন উচ্চপদ থেকে নিচুতলার কর্মীদের DP বদল? এনিয়ে পুলিশমহল প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। তবে মৌন থেকেই তাঁরা বুঝিয়ে দিচ্ছেন, আর জি কর কাণ্ডে স্কটল্যান্ড ইয়ার্ডের আখ্যাপ্রাপ্ত কলকাতা পুলিশের তদন্তের নির্যাসের পথেই হেঁটেছে সিবিআই। আদালতে তাঁদের পেশ করা চার্জশিটই বলে দিচ্ছে, কলকাতা পুলিশ ভুল কিছু করেনি। ভুল পথে হাঁটেনি। মিথ্যা কিছু তুলে ধরেনি, সত্যকে চেপে যায়নি। কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিয়েছে দেশের সেরা ৫টি Central Forensic Science Lab’র বিষেশজ্ঞরাও যা সিবিআইয়ের পেশ করা চার্জশিটেও জায়গা করে নিয়েছে। যারা কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিলেন তাঁদের মুখে ঝামা ঘষে দিয়েছে। প্রথম দিন থেকেই সিবিআইয়ের গোয়েন্দারা যেন তদন্তের থেকে বেশি, কলকাতা পুলিশের তদন্তে ভুল ধরতে ব্যস্ত হয়ে উঠেছিলেন। এমনকী দেশের শীর্ষ আদালতে সওয়াল পর্বে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অধীনস্থ সংস্থা Kolkata Central Forensic Lab’র তৈরি করা রিপোর্টকেও ‘রাজ্যের বানানো রিপোর্ট’ বলে বিশ্বাস করতে চাননি অনেকে!

আরও পড়ুন, দিঘায় বাধ্যতামূলক হচ্ছে, রুম ভাড়ার তালিকা হোটেল-লজের সামনে টাঙিয়ে রাখা

কিন্তু ভাগ্যের কী অদ্ভূর পরিহাস! কলকাতার পর চন্ডীগড়, দিল্লির মতো দেশের দুই সেরা Central Forensic Science Lab’র বিষেশজ্ঞরাও নিজেদের রিপোর্ট পেশ করে কলকাতা পুলিশের তদন্তকেই মান্যতা দিয়েছে। অন্তত সিবিআইয়ের পেশ করা চার্জশিটে তেমনটাই দাবি করা হয়েছে। অথচ, এই মামলার শুনানিতে আইনজীবীদের পক্ষ থেকে বারেবারে অভিযোগ করা হয়েছিল, কলকাতা পুলিশ সঠিক পদ্ধতিতে নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করা হয়নি। কারচুপিও হয়েছে ময়না তদন্তের রিপোর্টেও! হাজার বিতর্কের মধ্যেও কল্যাণী, দিল্লির এইএমস’এর বিশেষজ্ঞরা কলকাতা পুলিশের রিপোর্টে কোনও ত্রুটি বের করতে পারেননি। দিল্লির এইএমস, রামমনোহর লোহিয়া, লেডি হার্ডিঞ্জ, সফদরজঙ হাসপাতাল এবং মৌলানা আজাদ মেডিকেল কলেজের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বোর্ড তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত, এনকোয়েস্ট রিপোর্ট এবং ভিডিওগ্রাফি খতিয়ে দেখে কোনও খুঁত পায়নি। আর এই সব কিছুই কলকাতা পুলিশকে জিতিয়ে দিয়েছে। উঠে এসেছে সেই চিরন্তন ‘সত্যমেব জয়তে’।

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা