আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

“মা যে মোদের মা”, মাতৃ দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সকল মায়েদের উদ্দ্যেশে শুভেচ্ছা বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর এক্সে হ্যান্ডেলে তিনি একটি পোস্টে লিখেছেন, “মা যে মোদের মা… মাতৃ দিবস-এ সকল মা-কে আমার হৃদয় থেকে প্রণাম জানাই।”

 

তিনি ওই পোস্টে আরও লেখেন, ‘মা’ – পৃথিবীর সবথেকে মিষ্টি ডাক। তা সে জন্মদাত্রী হোন বা মাতৃভূমি – তিনিই আমাদের প্রেরণা, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। আমাদের সমস্ত সত্তা জুড়ে তাঁর অবস্থান।

 

আমার অনেক প্রকল্পে আমি মা-কে স্মরণ করেছি, প্রণাম জানিয়েছি।  ‘মা – মাটি – মানুষ’ – এর সূচনাই তো মা-কে দিয়ে!

অনেক গানে, কবিতাতেও আমি মায়েদের সম্মান জানিয়েছি। এই বিশেষ দিনে আমার লেখা তেমনই একটা গানের কয়েকটা লাইন সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি।

“মাগো, তুমি সর্বজনীন,

আছো হৃদয় জুড়ে।

মা-আম্মি-মাদার একই,

ভুলি তা কী করে?”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা সকল মা’দের উদ্দ্যেশে পোস্ট করেছেন। তিনি তাঁর বহু প্রকল্পের নাম তাঁর মাকে স্মরণ করে রেখেছেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রীও। রাজ্যবাসীকে তিনি আশ্বস্ত করে বলেছেন প্যানিক না করতে। সরকার তাঁদের পাশে রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট গণনা দোরগোড়ায়, ইসলামপুরে বোমাতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

টিকিট কাটতে খুচরোর সমস্যা অতীত, যাত্রীদের সুবিধার্থে এবার স্মার্টকার্ড চালু করছে NBSTC

লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা পাকা ধানে, মাথায় হাত কৃষকদের

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ