কলকাতা সব ধর্মের, সব বর্ণের মানুষের: রেড রোড কার্নিভালে ইউনেস্কো

জমকালো অনুষ্ঠানে থাকতে পেরে তাঁরা খুশি

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতা সব ধর্মের, সব বর্ণের মানুষের। রেড রোড কার্নিভালে ইউনেস্কো প্রতিনিধি এরিক ফল্ট এই মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই ধরনের একটি জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি হয়েছেন।  মমতার প্রশংসা করেছেন টিম কার্টিসও। 

করোনার কারণে লকডাউন জারি করায় গত দুই বছর এই কার্নিভ্যালে আয়োজন করা সম্ভব হয়নি। তাই, এবারের কার্নিভ্য়ালকে কেন্দ্র করে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিছিল শুরু হয় জোড়াসাঁকো থেকে। শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় রেডরোডে। মিছিলের সামনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় দুইধারে দাঁড়িয়ে ছিলেন অজস্র মানুষ। বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ সেই শোভাযাত্রা দেখেছেন। মূল অনুষ্ঠানটি হয় রেডরোডে। 

অনুষ্ঠানে এরিক ফল্ট বলেন,  আক্ষরিক অর্থেই আজকের এই অনুষ্ঠান তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কলকাতার দুর্গোপুজোর খ্যাতি এমনিতেই বিশ্বজোড়া। আর এই কার্নিভ্যাল এক নয়া ইতিহাস তৈরি করেছে। এমন একটি অনুষ্ঠানে থাকতে পেরে আমরা গর্বিত। কলকাতা শহর প্রাণের শহর, উৎসবের শহর। আর তার থেকে যেটা প্রশংসনীয়, তা হল সব ধর্মের, সব বর্ণের মানুষ এখানে শান্তিতে বসবাস করে। 

ইউনেস্কোর প্রতিনিধির মুখে শহর কলকাতার প্রশংসা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের গরিমাকে আরও কিছুটা বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, মুখ্যমন্ত্রী সব ধর্মের মানুষকে এক চোখে দেখেন। ধর্মীয় ভেদাভেদ ভুলে সব মানুষকে এক সঙ্গে থাকার বার্তা দিয়ে থাকেন। কোনও সাম্প্রদায়ীক সম্প্রীতির পরিবেশ নষ্ট হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে তা কড়া হাতে দমনের নির্দেশ দেন। বার্তা দেওয়ার চেষ্টা করেন, এই ধরনের বিভেদের রাজনীতি তিনি সমর্থন করে না। ইউনেস্কোর প্রতিনিধি ঘুরিয়ে মমতার সেই ভূমিকার কথাই তাদের বক্তব্য়ে তুলে ধরলেন।  

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ