গার্ডেনরিচে প্রায় ১৭ কোটি উদ্ধার কাণ্ডে ক্লোজড পার্কস্ট্রিট থানার এসআই

পার্কস্ট্রিট থানার এসআইকে ক্লোজ করল কলকাতা পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হল তাঁর বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১০ সেপ্টেম্বর গার্ডেনরিচের শাহি আস্তাবল রোডের বাসিন্দা ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দিয়ে ইডি’র গোয়েন্দারা প্রায় ১৭ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছেন। সূত্রের খবর, আমির খানের জালিয়াতি নিয়ে দেড় বছর আগেই অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু পার্কস্ট্রিট থানা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এবার সেই অভিযোগে পার্কস্ট্রিট থানার এসআই পৃথিবেশ মিস্ত্রিকে ক্লোজ করল কলকাতা পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হল তাঁর বিরুদ্ধে।

ওইদিন গার্ডেনরিচের শাহি আস্তাবল রোডে হানা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন-সহ শহরের ছ’টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমিরের গার্ডেনরিচের শাহি আস্তাবল রোডের বাড়ি থেকে তদন্তকারীরা ১৭ কোটি ৩২ লাখ টাকা নগদ বাজেয়াপ্ত করে। এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। সূত্রের খবর, এই ঘটনায় আগেই আমিরের বিরুদ্ধে অভিযোগ থাকলেও ব্যবস্থা নেয়নি পার্ক স্ট্রিট থানার পুলিশ। অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত নেমে বিপুল টাকা উদ্ধার করে তার বাড়ি থেকে।

অন্যদিকে টাকা উদ্ধারের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল আমির খান। গত শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গার্ডেনরিচের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মোবাইলে গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণার কারবার চালাত আমির। ই-নাগেটস নামে একটি গেমিং অ্যাপ ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলত অভিযুক্ত। এই গেমিং অ্যাপের বিরুদ্ধে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের হয়। এক ব্যাঙ্কের তরফে পার্কস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল বলে খবর। কিন্তু অভিযোগ পাওয়ার পরও অভিযুক্তর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কর্তব্য গাফিলতির অভিযোগে এবার ওই থানার এসএআইকে ক্লোজ করল উর্ধ্বতন প্রশাসন।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা