২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল: মুখ্যমন্ত্রী

২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল। বৃহস্পতিবার নদিয়া জেলার রাণাঘাটে প্রশাসনিক বৈঠক থেকে এ কথা বলে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল। বৃহস্পতিবার নদিয়া জেলার রাণাঘাটে প্রশাসনিক বৈঠক থেকে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন সভা থেকে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরেন  রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধবারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন।  এদিন সেই কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।

নদিয়া জেলার প্রশাসনিক সভা থেকে নাগরিকত্ব আইন নিয়ে বিজেপিকে বেঁধেন মুখ্যমন্ত্রী। ভোট এলে বিজেপি সিএএ নিয়ে রাজনীতি করে বলে সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যদিকে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানান ভোটার তালিকায় সবার নাম তোলার জন্য। নির্বাচন কমিশনের নিয়ম মেনে ১৮ বছর হলেই ভোটার তালিকায় নাম তোলার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কোথাও কোথাও সীমান্তবর্তী এলাকায় ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। সীমান্তবর্তী এলাকায়  ডিএম ও এসপিকে নজরদারি চালানোর নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গ্রামের রাস্তা ঠিক করার জন্য এদিন জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও