‘জল জীবন’ প্রকল্পের টাকা আগাম নয়, জানিয়ে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রামের রাস্তায় জল চুরি নিয়ে কড়া রাজ্য সরকার। সোমবার জল জীবন  প্রকল্প নিয়ে বৈঠক করার পর জল নিয়ে  একের পর এক ইস্যুতে সরব হয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি  স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বেনিয়ম আটকাতে জলস্বপ্ন প্রকল্পে আগাম টাকা দেওয়া হবে না কোন ঠিকাদারকে। 

শুধু তাই নয় মমতা এদিন আরও জানান,’ কাজ শেষ রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোনও টাকা দেওয়া হবে না। কারণ , অভিযোগ উঠেছে পাইপলাইন ভেঙে পালিয়ে যাচ্ছে ঠিকাদাররা । এই  নিয়ে  ৫০০ এফআইআর হয়েছে।  সেইজন্য ৩৭৩ জন  ঠিকাদার সংস্থাকে শোকজ করা হয়েছে। শুধু তাই নয় কাজ না করার অভিযোগে  ২৩ আধিকারিককে  শোকজ করেছে রাজ্য সরকার । মোট  ১১২০০ টা অভিযোগ উঠেছে জল চুরি নিয়ে ।’ পাশাপাশি  একাধিক আধিকারিক ঠিকাদারদের সঙ্গে হাত মেলাচ্ছেন বলেও  এদিন অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী । 

আরও পড়ুনঃ জল চুরিতে কড়া রাজ্য, ২৩ আধিকারিককে শোকজ , জানালেন মমতা

উল্লেখ্য, জল চুরির অভিযোগের জেরে  বাংলা জুড়ে জল সরবারহ অনিয়মিত হচ্ছে। তাতে বেশ অসুবিধার মুখে পড়ছে আমজনতারা। এই নিয়ে  এদিনের মুখ্যমন্ত্রীর  বক্তব্য থেকে একথা স্পষ্ট যে জল চুরি নিয়ে কড়া রাজ্য । কোন ঠিকাদারদের বিরুদ্ধে  জল সংক্রান্ত অভিযোগ  উঠলেই  ব্যবস্থা  নেবে  প্রস্তুত রাজ্য সরকার ।    

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ