‘দুই- তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এ ফিরব’, দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভায় আজ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তারআগেই সোমবার  তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক করলেন  মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে দিলেন বিশেষ বার্তা। তৃণমূল সুপ্রিম বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’দুই- তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এর ভোটে আমরাই ফিরব। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। বাংলায় কাউকে দরকার হবে না।’

সেইসঙ্গে দিল্লির বিধানসভা নির্বাচনে আপের ভরাডুবি নিয়েও এদিন বৈঠকে মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী । তাঁর দাবি, ‘  হরিয়ানায় আপ কংগ্রেসকে সাহায্য করেনি। তাই দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি।  দু’দল একসঙ্গে থাকলে এই ফল হত না। বাংলায় কাউকে দরকার হবে না।  ‘ একথায় বলা যায়,  পরিষদীয় দলের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলার বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে তৃণমূল কংগ্রেস । 

অন্যদিকে তৃণমূলের পরিষদীয় বৈঠকে  মমতা দলীয় বিধায়কদের দিলেন বিশেষ বার্তা  । তাঁর কথায়,’ যা রটছে তাতে কান পাতা যাচ্ছে না ।   দল কোনও ভাবেই কোন্দল মেনে নেওয়া হবে না। সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে ।’  এছাড়াও এদিন একাধিক বিষয় নিয়ে দলের বিধায়ক-মন্ত্রীদের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। একথায় বলা যায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে যাতে না তৃণমূল কংগ্রেস বিপাকে পড়ে সেইদিকে বিশেষ নজর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহরে নিহত তৃণমূলকর্মীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু