মঙ্গলেও শহরের ১৬ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারও পুজো উদ্বোধন করবেন। এদিন কলকাতা শহরের ১৬টি পুজোর উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারও পুজো উদ্বোধন করবেন। এদিন কলকাতা শহরের ১৬টি পুজোর উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান, এমনটাই খবর নবান্ন সূত্রে। জানা গিয়েছে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার শীতলা মন্দির, আলিপুর সার্বজনীন, কোলাহল, একডালিয়া এভারগ্রীন, সিংহি পার্ক, ফাল্গুনী সংঘ, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্তান পার্ক, শিব মন্দির, মুদিয়ালি, ৬৬ পল্লী, বাদামতলা আষাঢ় সংঘ, সংঘশ্রী, মুক্তাদল এবং ত্রিধারা সম্মেলনের পুজো উদ্বোধন করবেন। মঙ্গলবার এই পুজোগুলির উদ্বোধন করার পাশাপাশি রাজ্যের আরও কয়েকশো পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

মহালয়ার দিন রবিবার রাজ্য জুড়ে ২৫৩ টি পুজোর উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন প্রত্যেক জেলার ন্যূনতম দশটি করে দুর্গা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। জেলার পুজো উদ্বোধনের পাসাপাশি কলকাতা শহরের বেশকিছু পুজোর উদ্বোধন সেরে ফেলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মহালয়ার পরদিন সোমবারও কলকাতার ১২টি পুজোর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বস্তুত মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের উদ্বোধনের সেই ধারা এখনও অব্যাহত। কলকাতা-সহ জেলার পুজো উদ্যোক্তারা চাইছেন তাদের পুজোর উদ্বোধন করুন বাংলার অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে উদ্বোধন কর্ম থেকে ফুসরত পাচ্ছেন না মুখ্যমন্ত্রী। প্রতিদিন একগুচ্ছ করে পুজোর উদ্বোধন করতে হচ্ছে তাঁকে। নবান্ন সূত্রে খবর, এদিন কলকাতার ১৬ পুজোর উদ্বোধন করার পাশাপাশি রাজ্যের আরও কয়েকশো পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

নবান্ন সূত্রে খবর, বুধবারও বেশকিছু পুজোর উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ওইদিন রাজ্যের বিভিন্ন জেলার বহু পুজোর ভার্চুয়াল উদ্বোধনও করতে পারেন তিনি। দুর্গা পুজোকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর গত ১ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রা করেন। পুজো শেষ হওয়ার পর কলকাতার পাশাপাশি জেলাগুলিতে পুজো কার্নিভাল করা হবে বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন।

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের