কয়লা পাচার কাণ্ডে রক্ষাকবচ বাড়ল অভিষেকের আপ্তসহায়কের

কয়লা পাচার কাণ্ডে ইডিকে তীব্র ভর্ৎসনা করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায়ের রক্ষাকবচ বাড়াল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে ইডিকে তীব্র ভর্ৎসনা করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায়ের রক্ষাকবচ বাড়াল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে আগেই জানানো হয়েছিল কয়লা পাচার কাণ্ডে অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুমিত রায়। কিন্তু তাঁকে বারবার দিল্লি নিয়ে গিয়ে জেরার জন্যই সমন পাঠিয়েছে ইডি। কিন্তু অভিষেকের আপ্তসহায়ক আদালতে জানান করোনা পরিস্থিতির জন্য বারবারে দিল্লি গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়, তাই কলকাতায় ইডি জেরা করুক। এছাড়াও আদালতে রক্ষাকবচের আর্জি জানান। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ইডির আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করেছেন।

আদালতের তরফে ইডিকে প্রশ্ন করা হয়েছে, ‘ইডি কি এতই অযোগ্য যে একজন সাক্ষীকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারছেন না তারা? আদালত তো তদন্ত করতে বারণ করেনি। তা সত্ত্বেও কোনও সদর্থক পদক্ষেপ নেই কেন? নিজাম প্যালেস বা অন্যত্র কেন জিজ্ঞাসাবাদ করছে না ইডি? মাত্র ২ বার সমন পাঠিয়েই চুপ কেন? ইডি-র এই আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।’ এরই সঙ্গে কয়লা কাণ্ডে অন্যতম সাক্ষী সুমিত রায়ের রক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২ মাস বাড়ানো হয়েছে অন্তর্বর্তী নির্দেশের সময়সীমা। এর আগে ২০ ডিসেম্বর তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছিল আদালত। প্রসঙ্গত, কয়লাকাণ্ডে তাঁকে দিল্লিতে তলব করেছিল ইডি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতে আসেন সুমিত রায়। তারপরেই কলকাতা হাইকোর্টের স্বারস্থ হন সুমিত।

অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন