কেকে-র মৃত্যুর পর সতর্ক রাজ্য, কলেজ ফেস্টের কথা এবার আগাম জানাতে হবে

কোনও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ফেস্ট করতে চাইলে আগেভাগে তা জানাতে হবে শিক্ষা দফতরকে। বৃহস্পতিবার এই বিষয়ে জানালেন শিক্ষামন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে কে-র কনসার্টে বিশৃঙ্খলার পর এবার রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ফেস্ট ও কনসার্টের অনুষ্ঠানের ক্ষেত্রে সতর্ক নবান্ন। কোনও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ফেস্ট করতে চাইলে আগেভাগে তা জানাতে হবে শিক্ষা দফতরকে। বৃহস্পতিবার এই বিষয়ে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী এদিন জানান, কলেজের কনসার্টে কী ধরনের পরিকাঠামো, তা জানাতে হবে। কী ধরনের পরিকাঠামো তাও জানাতে হবে শিক্ষা দফতরকে।

সম্প্রতি নজরুল মঞ্চে সঙ্গীত শিল্পী কে কে-র অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। প্রায় আড়াই হাজার ধারণ ক্ষমতা বিশিষ্ট প্রেক্ষাগৃহে সাত হাজার দর্শক প্রবেশ করেছিল বলে অভিযোগ উঠেছে। আর তার জেরে তৈরি হয় চরম বিশৃঙ্খল অবস্থা। অত্যাধিক ভিড় হওয়ায় এসি চললেও তা আর কোনওভাবেই অনুভূত হচ্ছিল না। ফলে গরমে নাজেহাল অবস্থা তৈরি হয় নজরুল মঞ্চের ভিতর। সব মিলিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা এবং অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। আয়োজকদের দিকে ইতিমধ্যেই অভিযোগের আঙুল উঠেছে। এমন পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে রাজ্য তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন,  “নজরুল মঞ্চের যে আসন সংখ্যা, তার চেয়ে বেশি সংখ্যক দর্শক ঢুকিয়ে দিচ্ছে কলেজগুলো। ভিড় নিয়ন্ত্রণ করছে না তারা। যেখানে ২,৭০০ আসন রয়েছে, সেখানে ৭০০০ মানুষ প্রবেশ করেছে। এমনকী পাঁচিল টপকেও লোকজন ঢুকে পড়েছে। এটা একেবারেই নিয়মবিরুদ্ধ। তাই ফেস্ট বন্ধের ব্যাপারে সুপারিশ এসেছে। আমরা আলোচনা করে এ নিয়ে সিদ্ধান্ত নেব।”  

শুধু নজরুল মঞ্চে অনুষ্ঠান নিয়ন্ত্রণ করার বিষয়ে নয়। রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ফেস্ট ও কনসার্ট নিয়ে সামগ্রিকভাবে এবার পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কোনও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ফেস্ট করতে চাইলে আগেভাগে তা জানাতে হবে শিক্ষা দফতরকে। পাশাপাশি, কলেজের কনসার্টে কী ধরনের পরিকাঠামো, তাও জানাতে হবে।

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন