আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় একদিনে ডবল সেঞ্চুরি পার করোনার, ঊর্ধ্বমুখী শনাক্তের হার

নিজস্ব প্রতিনিধি: গত একদিনে আরও বাড়ল রাজ্যে কোভিড সংক্রমণের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। সেই সঙ্গে শনাক্তের হারও অনেকটা বেড়েছে। শুধুমাত্র কলকাতাতেই করোনা আক্রান্তের সংখ্যা ২০০ পেরিয়ে গেল। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে হল ২ দশমিক ৪৩ শতাংশ। দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও দৈনিক মৃত্যুর সংখ্যা অবশ্য এখনও স্বস্তি দিচ্ছে। করোনার ছোবলে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৯ জন।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ১৫০টি ল্যাবরেটরিতে নতুন করে ৩৫ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৮৬৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৮২ হাজার ৮১৩। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ৯ জন। যার ফলে করোনায় প্রাণহানির সংখ্যা ১৯ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছেন ১৯ হাজার ৭ জন।

রাজ্যে দৈনিক আক্রান্তের তুলনায় যথারীতি দৈনিক সুস্থতার হার কম। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯৫ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৫ লক্ষ ৫৬ হাজার ৩১৫ জন। সুস্থতার হার একই জায়গায় দাঁড়িয়ে, অর্থা‍ৎ ৯৮ দশমিক ৩৩ শতাংশ। একদিনে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৬৩টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়ে হল ৭ হাজার ৪৯১।

কলকাতার করোনা পরিস্থিতি অবশ্য যথারীতি উদ্বেগজনক। আগের দিনের তুলনায় মহানগরীতে দৈনিক সংক্রমিতের সংখ্যা এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪৪ জন। স্বাভাবিকভাবে এই সংখ্যা নতু করে চিন্তায় ফেলল স্বাস্থ্য দফতরকে। কলকাতার লাগোয়া উত্তর ২৪ পরগনায় একইসঙ্গে পাল্লা দিচ্ছে। এই জেলায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৯ জন।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ