স্বাস্থ্যসাথী প্রকল্পে বড়সড় দুর্নীতি, ২৩ হাসপাতালকে ৫ কোটি টাকা জরিমানা

দুর্নীতির দায়ে ওই হাসপাতালগুলিকে জরিমানা করেছে স্বাস্থ্য দফতর। মোট জরিমানা বাবদ আদায় হয়েছে ৫ কোটি টাকারও বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যবাসীকে চিকিৎসা পরিষেবায় সুবিধা দিতে চালু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। আর সেই প্রকল্পে বড়সড় দুর্নীতি করার অভিযোগ উঠল রাজ্যের ১০টি জেলার ২৩ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। দুর্নীতির দায়ে ওই হাসপাতালগুলিকে জরিমানা করেছে স্বাস্থ্য দফতর। মোট জরিমানা বাবদ আদায় হয়েছে ৫ কোটিরও বেশি টাকা।

 

কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, বীরভূম, নদিয়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের মতো ১০টি জেলার নার্সিংহোম ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ২৩টি চিকিৎসা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতি করেছে বলে তদন্তে জানা গিয়েছে। দুর্নীতি ধরা পড়ায় সেই হাসপাতালগুলিকে জরিমানা করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, নার্সিং হোম-সহ ২৩ হাসপাতালের কাছ থেকে মোট ৫ কোটি ৩১ লাখ টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে। অভিযোগ, দুর্নীতিগ্রস্ত নার্সিং হোম ও হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ডে একই রোগীর নামে একাধিক প্যাকেজ, অতিরিক্ত ওষুধের ভুয়ো বিল পেশ করেছে। একইসঙ্গে অপ্রয়োজনীয় মেডিক্যাল টেস্ট, ভুয়ো রিপোর্ট জমা-সহ একাধিক দুর্নীতি ও অনিয়ম করেছে হাসপাতালগুলি।

স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতির ঘটনা নিয়ে রাজ্যের স্বাস্থ্য-অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা বেসরকারি হাসপাতালগুলির উপর গোয়েন্দাগিরি করতে চাই না। কিন্তু দুর্নীতির কারণে মানুষ দূরবস্থায় পড়লে পদক্ষেপ করতেই হবে।’ তিনি আরও জানান, কলকাতা, দুই ২৪ পরগনা, মালদা, বীরভূম, নদিয়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের মতো ১০টি জেলার ২৩টি নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালে এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতি ধরা পড়েছে। তবে দুর্নীতিগ্রস্ত নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালগুলির মধ্যে বেশিরভাগই জরিমানার টাকা দিয়েছে। তবে কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ এখনও জরিমানার টাকা শোধ করেনি বলে জানা গিয়েছে। জরিমানার টাকা যতক্ষণ না মেটায় তারা ততক্ষণ সেই হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ