Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিশিরসহ ৩ জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ আদালতের, দাবি কুণালের

কুণালের দাবি অনুযায়ী তাঁর করা মানহানীর মামলায় আদালত শিশির অধিকারী সহ ৩জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) মুখপাত্র কুণাল ঘোষের(Kunal Ghosh) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার দায়ে এবার বিপাকে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বাবা তথা কাঁথির সাংসদ বিজেপি(BJP) বান্ধব নেতা শিশির অধিকারী(Sishir Adhikari)। কেননা কুণালের দাবি অনুযায়ী তাঁর করা মানহানীর মামলায় আদালত শিশির অধিকারী সহ ৩জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছে। আগামী ১১ মার্চ তাঁদের আদালতে উপস্থিত থাকতে হবে। লোকসভা নির্বাচনের আগে এবং কার্যত ভোটের সময়ে শিশিরকে আদালতে হাজিরা থাকার নির্দেশ দিয়ে কার্যত অধিকারী পরিবারকে কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিল আদালত। যদিও শিশির অধিকারী এবারের লোকসভা নির্বাচনে লড়াই নাও করতে পারেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শিশিরবাবু বয়সজনিত কারণে আর লড়াই করতে চাইছেন না লোকসভার ভোটে। সেই কারণে তাঁর ছোট ছেলে সৌমেন্দু অধিকারী কাঁথি লোকসভা আসন থেকে পদ্মপ্রার্থী হিসাবে লড়াই করতে পারেন।

এদিন কুণাল একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘অমিত শাহ কুণাল ঘোষের মুখে পেচ্ছাপ করে দেবে – এই মন্তব্য করেছিলেন শিশির অধিকারী। মানহানির মামলা করেছিল আমার আইনজীবী অয়ন চক্রবর্তী। আজ 19 MM(১৯তম মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট) কোর্টে শুনানির পর বিচারক শিশিরসহ তিনজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। 11 মার্চ তাঁদের কোর্টে উপস্থিত থাকতে হবে।’ উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অধিকারী পরিবারের দুই সদস্য শিশির অধিকারী এবং তাঁর ছেলে দিব্যেন্দু অধিকারী। শিশির দাঁড়িয়েছিলেন কাঁথি থেকে ও দিব্যেন্দু দাঁড়িয়েছিলেন তমলুক থেকে। দুইজনই সেই নির্বাচনে জয়ী হন। পরে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে দুই সাংসদের বিরুদ্ধেই জোড়াফুল শিবির সরব হয় তাঁদের বিজেপি ঘনিষ্ঠতার জন্য। যদিও ২জনই এখনও খাতায়কলমে তৃণমূলের সাংসদই রয়েছেন। তৃণমূল তাঁদের বিরুদ্ধে সাংসদ পদ খারিজের আর্জি জানালেও লোকসভার অধ্যক্ষ বা সংসদের শৃঙ্খলারক্ষা কমিটির কেউই কোনও সিদ্ধান্ত নেয়নি এই বিষয়ে। 

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ