কলকাতার থানাগুলিতে বসানো হতে পারে ‘পাগলা ঘণ্টি’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোন বড় গোলমালের খবর হলেই বাজবে সাইরেন। সতর্ক হবেন পুলিশকর্মীরা। হঠাৎ কোন বড় ঘটনা ঘটলে পুলিশ একত্র হতে সময় লাগে। সেক্ষেত্রে ফোন বা বেতারের মাধ্যমে সকলকে ডাকতে হবে। এই সমস্যা কাটাতেই এবার থানায় থানায় বসানো হবে ‘পাগলা ঘন্টি’। এমনটাই জানিয়েছে লালবাজার কর্তৃপক্ষ। কোনও বড় ঘটনার পর থানার ওসি বা অতিরিক্ত ওসির নির্দেশেই বেজে উঠবে এই সাইরেন।

আসলে এই পাগলা ঘণ্টি হল একটি হুটার বা সাইরেন। প্রতিটি থানার যে কোন স্থানে বসালেই সমস্ত জায়গায় দ্রুত শব্দ শোনা যাবে। এক একটি থানায় এই ‘পাগলা ঘণ্টি’ কেনা ও তা বসানো বাবদ খরচ হচ্ছে প্রায় ২৫ হাজার টাকা। ক্রমাগত বেজে চলা সাইরেনের শব্দ কানে এলে একজায়গায় জড়ো হতে হবে সবাইকে। এরপর আধিকারিকদের নির্দেশ অনুযায়ী রওনা হতে হবে ঘটনাস্থলে। 

এতদিন পর্যন্ত জেলের ভিতরে কোনও হঠাৎ সমস‌্যা হলে বা বন্দি পালানোর ঘটনা ঘটলে বেজে উঠত সাইরেন।ফলে সতর্ক হয়ে ওঠেন জেলের কর্মী ও আধিকারিকরা। এবার সেই আদলেই আপৎকালীন প্রয়োজনে সতর্ক করার জন্য এই পদক্ষেপ পুলিশ কর্তৃপক্ষের।  

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান