ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বাংলায়, সকাল থেকেই বৃষ্টি শুরু জেলায় জেলায়, কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ফিনজল’-এর(Cyclone Finjal) পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে‌। এর জেরেই একাধিক জেলায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত(Rain)। এদিন কলকাতাতেও(Kolkata Weather) মুখভার আকাশের। এদিকে তামিলনাড়ুর উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজ বিকেলে এই ঘূর্ণিঝড় সেখানে আছড়ে পড়তে পারে বলে জানা গিয়েছে। তবে এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়। শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষত উপকূলবর্তী তিন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ থেমে গেল প্রাণ, বাবার প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী অভিনেত্রী সামান্থা

আজ শনিবার, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে। আজ সারাদিন বিরাজ করবে মেঘলা আকাশ, দেখা মিলবে না সূর্যের। যদিও রাজ্যজুড়ে শীতের আমেজ কিন্তু বজায় রয়েছে। আগামীকাল অর্থাৎ ১লা ডিসেম্বর রাজ্যের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২রা ডিসেম্বর থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। রাজ্যের এই জেলাগুলিতে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া।

আরও পড়ুনঃ ‘লজ্জা শরমের মাথা খেয়েছেন?’ খোলামেলা শাড়িতে ক্যামেরাবন্দি রশ্মিকা মন্দানা, ধেয়ে এল কটাক্ষ

এবার নজর রাখা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। আজ ৩০শে নভেম্বর থেকে আগামী ৫ই ডিসেম্বর পর্যন্ত উত্তরের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ এবং আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮-১৯ ডিগ্রির মধ্যে। এই কয়েকদিন শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে।

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

৭৪ বছরের বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গয়না লুট, পলাতক যুবক

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূল পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর অন্যতম সহযোগী

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা