Cyclone Rimal জীবন কেড়েছে ৩ শত গাছের, ৫গুণ ক্ষতিপূরণ চায় শহর কলকাতা

৩০০ গাছের জীবনহানির ক্ষতিপূরণ হিসাবে শহরে তার ৫ গুণ প্রায় দেড় হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরনিগম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশি পুরাতন কথা নয়, ২০২০ সালের মে মাসে বাংলায় আছড়ে পড়েছিল সামুদ্রিক ঘূর্ণিঝড় আম্ফান। সেই ঝড় শহর কলকাতার(Kolkata) বুকে কেড়ে নিয়েছিল ৫ হাজার গাছের জীবনকে। এবারে আরও এক ঝড় রিমল ধাক্কা দিল কলকাতার অবশিষ্ট সবুজে। কলকাতা পুরনিগমের(KMC) প্রাথমিক তথ্যে জানা গিয়েছিল Cyclone Rimal’র দাপটে রবি রাতে কলকাতার বুকে প্রায় ৪০০ গাছ পড়ে গিয়েছে। যদিও পরে জানা গিয়েছে, ওই ৪০০ গাছের মধ্যে ৩০০ গাছ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তবে বাকি ১০০টি গাছ ডালপালা-সহ বড় অংশ ভেঙে পড়ে গেলেও এখনও পুরোপুরি মারা যায়নি। এই গাছগুলিকে যাতা বাঁচিয়ে তোলা যায় তার জন্য যেমন কলকাতা পুরনিগমের তরফে চেষ্টা করা হবে, তেমনি ৩০০ গাছের জীবনহানির ক্ষতিপূরণ হিসাবে শহরে তার ৫ গুণ প্রায় দেড় হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঘটনা হচ্ছে, এখনও শহর কলকাতার বুকে আম্ফানের ধাক্কায় শহিদ হওয়া ৫ হাজার গাছের শূন্যস্থান কেউ পূরণ করতে পারেনি। যতই প্রতিশ্রুতি দেওয়া হোক, ৩০০ গাছের জায়গায় ১৫০০ গাছ বসিয়ে দেওয়া হবে, তা নিয়ে সংশয় থাকছে শহরেরই বাসিন্দাদের মনে।

রিমল ঘুর্ণিঝড়ের দাপটে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত মিলিয়ে উপড়ে নষ্ট হয়ে গিয়েছে ৩০০’র বেশি গাছ। যা কলকাতার মতো ঘিঞ্জি শহরের কাছে বড়সড় ক্ষত। তাই এই ক্ষতে প্রলেপ দিতে কমপক্ষে ৫ গুণ বেশি গাছ লাগাতে চায় কলকাতা পুরনিগম। তথ্য বলছে, শহরে ভেঙে পড়া বড় গাছের সংখ্যা ২৯৪। পরে আরও বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ার খবর মেলায় তা বেড়ে ৩০০ হয়েছে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তুলো, পাম, কদম, সুপুরির মতো গাছ উপড়ে পড়েছে। যে সব এলাকায় গাছ ভেঙে পড়েছে, সেই সব এলাকাগুলিকে চিহ্নিতও করা হয়েছে। সবচেয়ে বেশি গাছ ভেঙে পড়ছে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, নিউ আলিপুর, প্রিন্স আনোয়ার শাহ রোডে। পাশাপাশি, বেলেঘাটা, আলিপুর রোড, গল্ফগ্রিন রোডে, জিসি অ্যাভিনিউ, স্ট্র্যান্ড রোড, কিরণশঙ্কর রায় রোড, পাটুলির ফুলবাগান, খিদিরপুরের মনসাতলা লেন, গড়িয়াহাট, পিজি হাসপাতালের ভিতরে, বিড়লা তারামণ্ডলের সামনের রাস্তায় বড় গাছ ভেঙে পড়েছিল। তাই এই সব এলাকায় ৫ গুণ গাছ লাগিয়ে ক্ষতিপূরণ করতে চাইছে কলকাতা পুরনিগম। একই সঙ্গে বর্ষার মরসুমে কলকাতা পুরনিগম যে বৃক্ষরোপণ কর্মসূচি প্রতি বছর পালন করে, সেই কর্মসূচিতেও কলকাতা শহরে অতিরিক্ত গাছ লাগানো হবে।

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ