সুখবর! রাজ্যে একধাক্কায় কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

পুজোর ভিড় নিয়ে যে চিন্তা চিকিৎসকরা করেছিলেন তা কোনওভাবেই করোনার বৃদ্ধিতে সাহায্য করতে পারেনি বলাই যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে স্বস্তি দিল করোনার সংক্রমণের নতুন রিপোর্ট। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৩ জন। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০,১২৪ টি। অর্থাৎ একধাক্কায় অনেকটাই কমেছে করোনা সংক্রমণের গ্রাফ। পুজোর ভিড় নিয়ে যে চিন্তা চিকিৎসকরা করেছিলেন তা কোনওভাবেই করোনার বৃদ্ধিতে সাহায্য করতে পারেনি বলাই যায়।

রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে আরও ৩০ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৯৪ লক্ষ ৬৯ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৭২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২ দশমিক ৪০ শতাংশে। রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯৮ হাজার ৪৮৮ জনে। একদিনে মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১১ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৯ হাজার ২২৬ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। একদিনে করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৭৪ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৫ লক্ষ ৭১ হাজার ২৯৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৩০ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৬২টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৭ হাজার ৯৬৭ জন।’

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন