চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যপালের বিরুদ্ধে মানহানির মামলা ১২ প্রাক্তন উপাচার্যের

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ১২ জন প্রাক্তন উপাচার্য। রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়। রাজভবনে ইতিমধ্যেই ইমেল মারফত আইনি নোটিস পৌঁছে গিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে উত্তর দিতে হবে রাজ্যপালকে।

মধ্যরাতে রাজভবন মারফত অন্তর্বর্তীকালী উপাচার্য নিয়োগ, শিক্ষাঙ্গনে হস্তক্ষেপের অভিযোগে রাজ্য রাজ্যপাল সংঘাত চলছিলই। সম্প্রতি রাজ্যপাল রাজভবনে বসে অডিও ভিজ্যুয়াল মাধ্যমে রাজ্যকে আক্রমণ করে বলেছিলেন, “আপনারা জানতে চাইবেন, কেন সরকারের মনোনীত উপাচার্য নিয়োগ করতে পারিনি। তার কারণ হল, তাঁদের মধ্যে কেউ ছিল দুর্নীতিপরায়ণ, কেউ ছাত্রীর শ্লীলতাহানি করেছে, কেউ রাজনৈতিক খেলা খেলছিল। এখন আপনারাই বলুন বিশ্ববিদ্যালয়ে কি এমন অন্তবর্তী উপাচার্য থাকা উচিত যিনি দুর্নীতি করবেন, বা ছাত্রীদের শ্লীলতাহানি করতে পারেন।”

এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলপন্থী উপাচার্য ফোরাম। শুক্রবার নর্থ গেটের বিপরীতে ধর্নায় বসেছিলেন তৃণমূলপন্থী উপাচার্য ও শিক্ষাবিদরা। তাঁদের বক্তব্য, “এভাবে রাজ্য এবং রাজ্যের নিযুক্ত শিক্ষাবিদদের অপমান করার অধিকার রাজ্যপালের নেই। তাঁর ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।” এবার রাজ্যপাল তথা আচার্যকে আইনি নোটিস ধরালেন প্রাক্তন ১২ জন উপাচার্য।

Published by:

Share Link:

More Releted News:

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ