আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাতেও প্রতিমা ভাঙা হয়েছে! দাবি দিলীপ-শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে কুমিল্লা ও নোয়াগাঁও এলাকায় দুর্গাপুজো চলাকালীন সময়ে বেশ কিছু জায়গায় মূর্তি ভাঙা সহ তা পুকুরে বিসর্জন দিয়ে দেওয়া এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজন মারাও গিয়েছেন। এবার সেই ঘটনার রেশ টেনে বাংলার বুকেও এমনই ঘটনা ঘটার অভিযোগ তুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দিলীপ এই নিয়ে মুখ খুলেছেন ফেসবুকে আর শুভেন্দু টুইটারে। যদিও এই বিষয়ে রাজ্য প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি।  

এদিন ফেসবুকে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘‌যারা বাংলাদেশের দুর্গাপুজোর ওপর হামলা নিয়ে খুব চিন্তিত, তাঁরা কি জানেন যে খোদ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি পুজোর দুর্গা প্রতিমা কিছু দুষ্কৃতী এসে ভেঙে দিয়েছে। ঘটনা ধামাচাপা দিতে রাজ্যের পুলিশ ও তার উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে। তবে কি পশ্চিমবঙ্গ এবার বাংলাদেশের দিকেই এগোচ্ছে?’ একই রকম ভাবে শুভেন্দু অধিকারী ওই একই ঘটনা নিয়ে টুইট করে দাবি করেছেন, ‘‘গতকাল মা দুর্গার প্রতিমা নিরঞ্জনের সময় করিমপুর, নদিয়া, কুলটি, পশ্চিম বর্ধমান ও অন্যান্য জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জানতে চান কোন কারণের জেরে ঘটনা এই দিকে মোড় নিয়েছে। রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব, ডিজিপিকে সামনে আসতে হবে ও পাবলিক ডোমেনে তথ্য দিতে হবে।’

বঙ্গ বিজেপির নেতাদের দাবি, বাংলায় বেশ কিছু এলাকায় হিন্দুদের দুর্গাপুজো করতে দেওয়া হয় না। বিশেষত সংখ্যালঘু এলাকায় এই ধরনের চাপ খুব বেশি থাকে। শুধু এটাই নয়, তাঁদের আরও দাবি, শুধু বাংলাদেশেই নয়, বাংলাতেও প্রতিমা ভাঙচুরের ঘটনা এবারে হয়েছে। বাংলাদেশের মৌলবাদ কার্যত বাংলার মাটিতে কায়েম হচ্ছে বলেই তাঁদের দাবি। যদিও বাংলাদেশের ঘটনা নিয়ে এপার বাংলার অনেকেই সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ বাংলাদেশের ঘটনার সঙ্গে বাংলার ঘটনা এক করে দেওয়ার প্রবণতা নিয়ে দুশ্চিন্তাও ব্যক্ত করেছেন। যদিও এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সংযমী আচরণ করার বার্তা দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ