তৃণমূলে আসতে পারেন দিলীপ? অরূপের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা

রাজ্য বিজেপিতে ক্রমশ কোণঠাসা দিলীপ ঘোষ। খোয়া গিয়েছে সভাপতির পদ, দলের সংগঠনের রাশ ধীরে ধীরে হারাচ্ছেন মেদিনীপুরের সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিজেপিতে ক্রমশ কোণঠাসা দিলীপ ঘোষ। খোয়া গিয়েছে সভাপতির পদ, দলের সংগঠনের রাশ ধীরে ধীরে হারাচ্ছেন মেদিনীপুরের সাংসদ। তাই কী ফুলবদলের পথে সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি? মাঝে নিজেই জল্পনা উস্কে দিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে আলোড়ন পড়েছে রাজ্য রাজনীতিতে।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট, আর তার আগেই শেষবেলায় ইস্তেহার দিয়ে বাজিমাত করতে প্রস্তুত তৃণমূল। টার্গেট রয়েছে, জলযন্ত্রণা দূর করে নিকাশি সমস্যা মেটানোয় বিশেষ নজর। যানজট রুখতে বিশেষ ভাবনার কথাও উল্লেখ থাকতে পারে ইস্তেহারে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ, পরিচ্ছন্নতা, সুরক্ষা-সহ এমনই বেশ কিছু ক্ষেত্রে ত্রুটি ও দুর্নীতিমুক্ত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি। আর এই ইস্তেহারকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শনিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেড়িয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘লোকেরা জানুন, ওঁরা কী কাজ করবেন। আগেও তো প্রতিশ্রুতি দিয়েছিল। কটা পূরণ হয়েছে। বিজেপির দেখেই করছে।’

যার পাল্টা দিতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পুরভোটের প্রার্থীদের নিয়ে যাদবপুর এলাকায় প্রচারের জন্য গিয়ে অরূপ বিশ্বাস জানিয়েছেন, ‘বিজেপির আবার ইস্তেহার কী? ওরা কটা আসন পাবে? আমার সন্দেহ রয়েছে একটিও সিট বিজেপি পাবে কিনা। আর দিলীপ ঘোষ কার জন্য বলছেন? কাদের হয়ে কথা বলছেন সেটা আমাকে জিজ্ঞাসা করতে হবে ওনাকে। বলা যায় না আবার কোনওদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ছাতার তলায় না আসতে হয়।’

জন্মদিন পালনের জন্য জোর করে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন পার্থ ভৌমিক!

ইউরোপিয়ান ফাঁড়া কাটিয়ে জয়ের লক্ষ্যে ব্রাজিল, হাল ছাড়তে নারাজ নরওয়ে

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

মরেও শান্তি নেই! ত্রিবেণী মহাশ্মশানে একসঙ্গে বিকল দুই বৈদ্যুতিক চুল্লি

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা