প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের রোজগারে মেলার উদ্বোধনে বিশেষ বার্তা মন্ত্রী শশী পাঁজার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগারে মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা(Minister Sashi Panja)। নারী ও শিশু কল্যাণ দফতরের উদ্যোগে এই আয়োজনে প্রায় ৩০ জনেরও বেশি শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। রোজগারে মেলার স্টল গুলিতে তাদেরই হাতের তৈরি বিভিন্ন কাজ বিপণনের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি। রাজ্য সরকার কিভাবে পিছিয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সে নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে চলেছে। তারই ব্যাখ্যা দেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।

শিশুদের পুষ্টিকর খাবার এবং শারীরিক প্রতিবন্ধী শিশুদের এই বিষয়টি প্রথমেই যাতে চিহ্নিত হয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে কিভাবে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন মন্ত্রী শশী পাঁজা। প্রতিবন্ধী(Physically Challenged) ছেলেমেয়েদের আরো কিভাবে সামাজিক কাজে লাগানো যায় তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং প্রতিবন্ধকতা তাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে জীবনের জীবিকা অর্জনে তাদের অংশগ্রহণ করানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই অনুষ্ঠানে।

এদিনের এই অনুষ্ঠান যেভাবে শুভারম্ভ হয়, প্রতিবন্দী ছেলে মেয়েরা যেভাবে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তাতে তিনি অভিভূত বলে মন্তব্য করেন মন্ত্রী শশী পাঁজা।প্রতিবন্ধীদের উদ্যোগে এই রোজগারে মেলাকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজর কাড়ার মত। এই ধরনের মেলার আয়োজন হওয়ায় বেজায় খুশি প্রতিবন্ধী ছেলে মেয়েরা।

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে