রাজ্যের বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জন, রয়েছে কড়া নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা-সহ রাজ্যের সমস্ত জেলায় শুক্রবার চলছে প্রতিমা নিরঞ্জন। কলকাতার বাজাকদমতলা, নিমতলা ঘাট, খিদিরপুরের দহিঘাট, বাবুঘাট, আহিরীটোলা ঘাটে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে সেখানে তৎপরতা দেখতে পাওয়া গিয়েছে। দশমীতে বাজা কদমতলা ঘাট সহ একাধিক ঘাটে বিসর্জন চলছে।

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই বিসর্জন চলছে। আগামী রবিবার রয়েছে কার্নিভাল। বড় পুজোগুলোর প্রতিমা বাদে ছোট খাটো বারোয়াড়ি পুজোর প্রতিমা বিসর্জন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। শুক্রবারও তার অন্যথা হয়নি। সকাল থেকেই গঙ্গার ঘাটগুলোতে আসতে শুরু করেছে প্রতিমা। তবে সন্ধ্যের দিকে প্রতির সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বাগবাজার, বাজে কদমতলা, গোয়ালিয়র ও নিমতলা ঘাটে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। সাতটি গুরুত্বপূর্ণ ঘাটে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার, টানা নজরদারি চালানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ঘাটে এক একটি পুলিশ দল মোতায়েন রয়েছে, নেতৃত্ব দিচ্ছেন ডিসি, এসি এবং ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকেরা।

জানা গিয়েছে, বাজা কদমতলা ঘাটে বৃহস্পতিবারই বহু প্রতিমার বিসর্জন হয়েছে। শুক্রবারও প্রতিমার সংখ্যা বৃদ্ধি পাবে। সেই মতো পুলিশি টহল রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে কড়া নজরদারি চালানো হচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে শুধু পুলিশ আধিকারিকই নয়, মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। পাঁচজন প্রশিক্ষিত ডুবুরি স্কুবা ডাইভিং সেট সহ স্পিড বোটের আয়োজন করা হয়েছে। গঙ্গার ঘাট গুলোতে কড় নজরদারি ও সতর্কতা চালানো হচ্ছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে কড়া নজরদারি রয়েছে।। গঙ্গার সমস্ত ঘাটে পুলিশের লঞ্চ তৎপর রয়েছে। কলকাতার বাজা কদমতলা ঘাটে পুলিশের লঞ্চে রয়েছেন ৬ জন ডুবুরি। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পুলিশি বন্দোবস্ত থাকছে ঘাটগুলোতে। বিসর্জনের আগের দিন কলকাতার গঙ্গার ঘাট গুলোর পরিস্থিতি কি রকম রয়েছে সেই বিষয়েই খোঁজখবর নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শোভাবাজার আহিড়িটোলা নিমতলা বাবুঘাট। ও বাগবাজার ঘাটের প্রস্তুতি খতিয়ে দেখেছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ হলে বিসর্জন পর্ব করতে পুলিশ অনুমতি দেবে কিনা তা নিয়েও গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আলোচনা করেছেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮