রবিবার শহর শহরতলীর বিভিন্ন প্রান্ত মেতে উঠলো খুঁটি পুজোতে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নবব্যারাকপুর : পুজোর বাকি আর ৯৫ দিন। পুজো আসার আগেই আগামী ২৩শে অগাস্ট চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে ইসরোর চন্দ্রযান-৩। ইউনেসকো আমাদের দুর্গাপুজোকে বিশ্বের দরবারে উজ্বল করেছে। আর চন্দ্রযান আমাদের দেশকে বিশ্বের দরবারে গৌরবময় করেছে। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পুজো কমিটি শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন(Sovabazar Beniatala Sarbojanin ) নিজেদের পুজো মণ্ডপের শুভারম্ভ করতে চলেছে ইসরোর বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়ে এবং চন্দ্রযান ৩-এর যাত্রার সাফল্য কামনা করে।পুজো প্রাঙ্গনে পুজো বনাম বিজ্ঞান বিতর্কের অবসান ঘটতে চলেছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার(Minister Sashi Panja) হাত ধরে। উত্তর কলকাতার এই পুজো মণ্ডপ প্রতিবারই দর্শকদের নজর কাড়ে।

অন্যদিকে, নববারাকপুর(New Barrackpore) সতীন সেন নগর মহাজাতি পরিষদের ৭০ তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসব খুঁটি পুজো উদ্বোধন ঘিরে রবিবার ছিল উন্মাদনা। বাঙালির শ্রেষ্ঠ প্রিয় উৎসব দুর্গোৎসব। পুজোর কটা দিন সকলেই আনন্দ হৈ- হুল্লোড়ে মেতে উঠবে। মজাদার আনন্দ উপভোগ করবে। পুজোর বাকি প্রায় ৯৫ দিন।কলকাতা উত্তর শহরতলির পাশাপাশি নববারাকপুরেও দুর্গাপুজোয় সাজ সাজ রব। ঢাকে কাঠি পড়ে গেল মা দেবী দশভুজার আগমনের। রবিবাসরীয় সকালে নববারাকপুরের ঐতিহ্যবাহী সুপ্রাচীন সামাজিক সংগঠন সতীনসেন নগর মহাজাতি পরিষদ ।এ বছর ৭০ তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসবের খুঁটিপুজো উদ্বোধন করলেন পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক তথা পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা। আষাঢ়ষ্য দিবসে চতুর্দশী তিথিতে ঢাক বাদ্যি সহকারে পুরোহিত মন্ত্র উচ্চারণে কাশি ঘন্টা বাজিয়ে মহাজাতি পরিষদ প্রাঙ্গণে ৭০ তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসবের খুঁটিপুজো উদ্বোধন করলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা।উপস্থিত ছিলেন পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, পুজো কমিটির যুগ্ম আহ্বায়ক তথা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস ও পুর প্রতিনিধি সুমন দে।যুগ্ম সম্পাদক সঞ্জীব ঘোষ, রাকেশ চক্রবর্তী,সভাপতি রণজিৎ ঘোষ, সহ সভাপতি কল্যাণ বিশ্বাস সহ সতীনসেন নগর সার্বজনীন দুর্গাপুজোর সদস্য বৃন্দ।খুঁটিপুজো উদ্বোধন ঘিরে উন্মাদনা উচ্ছ্বাস ছিল লক্ষনীয়।

পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা(Chairman Prabr Saha) বলেন, পার্শ্ববর্তী শহরের পাশাপাশি নববারাকপুর শহরে ও দুর্গাপুজো ঘিরে আলাদা উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। শহরে বেশ কিছু ক্লাব সংগঠন বেশ ভালো অভিনবত্ব পুজো করবে। মহাজাতি পরিষদ ও তাদের পুরনো ঐতিহ্য গরিমা বজায় রাখবে। সকলে পুজো ভালো ভাবে উপভোগ করবেন। উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস বলেন ঢাকে কাঠি পড়ে গেল।দেবী দশভুজার আগমনের শুভ সূচনা হল খুঁটিপুজোর মধ্যে দিয়ে। দীর্ঘদিনের পুজো এবার ও সুন্দর ভাবে ভালো ভাবে হবে।সতীনসেন নগর অধিবাসীবৃন্দ আনন্দ উপভোগ মেতে উঠেছে।

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার