আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিসর্জন চলাকালীন বাজা কদমতলার ঘাট থেকে দু’টি পচাগলা দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: দুর্গা প্রতিমা বিসর্জনের সময় গঙ্গার ঘাটে ভেসে এল দু’টি পচাগলা মৃতদেহ। দু’টি দেহই পুরুষের। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

শুক্রবার দশমী থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। ১৮ তারিখ অর্থাৎ সোমাবারের মধ্যে সব মণ্ডপের ঠাকুর বিসর্জন করে ফেলতে হবে বলে আগেই নবান্ন থেকে নির্দেশিকা জারি হয়েছে। সেই মতো রবিবারও সকাল থেকে বাজা কদমতলায় একে একে বিভিন্ন মণ্ডপের ঠাকুর বিসর্জন হয়। এমন সময় দু’টি দেহ গঙ্গার জলে ভাসতে দেখেন কয়েকজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উত্তর বন্দর থানায়। পুলিশ এসে ওই দু’টি দেহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিহতদের মধ্যে একজনের বয়স ৬৫, অন্যজনের বয়স ৫০ বছরের কাছাকাছি হবে। তবে তাঁদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। দু’টির দেহর বেশীরভাগ অংশই পচে যাওয়ায় পুলিশের ধারণা, বেশ কিছুদিন আগেই তাদের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনায় মৃত্যু না কি খুন করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে ধন্দে পুলিশ। একইসঙ্গে দু’টি দেহর সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে, না কি দু’জনের মৃত্যু পৃথক কারণে হয়েছে, ভিন্ন জায়গা থেকে একজায়গায় ভেসে এসেছে, তাও এখনও স্পষ্ট নয়।

Published by:

Share Link:

More Releted News:

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ