জরুরি কাজের জন্য ১৯ ও ২৬ অগস্ট বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: জরুরি কাজের জন্য আগামী ১৯ ও ২৬ অগস্ট বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। অর্থা‍ৎ ওই দুই দিন সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা পাবেন না সাধারণ যাত্রীরা। বুধবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এ খবর জানানো হয়েছে। ফলে ওই দুই দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ব্যবহারকারীদের চরম দুর্ভোগ পোহাতে হবে।

কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকে চলতি বছরের শেষেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর লক্ষ্য নেওয়া হয়েছে। আর ওই লক্ষ্যপূরণের জন্য আগামী ১৯ ও ২৬ অগস্ট  ‘ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট’ চালানো হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশে ওই সেফটি টেস্ট চালানো হবে। গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশে মেট্রো পরিষেবা চালু করার ক্ষেত্রে ওই ইন্টিগ্রেটেড টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের  পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ‘ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট’-এর মাধ্যমে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদা এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশকে একসূত্রে বেঁধে ফেলা হবে।  ওই টেস্ট সফল হলে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে মেট্রো পরিষেবা শুরু করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ উতরে যাওয়া যাবে।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা