টানা ৯ ঘন্টা জেরায় তদন্তে অসহযোগিতা করায় ‘সোনা পাপ্পুকে’ গ্রেফতার করল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার টানা ৯ ঘন্টা জেরা করার পর তদন্তে অসহযোগিতার কারণে কসবার তোলাবাজ বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পুকে ‘গ্রেফতার করলো ইডি(ED)। মঙ্গলবার ধৃত তোলাবাজকে আদালতে পেশ করবে ইডি। সোমবার সকালে সল্টলেকে ইডি দফতরে প্রবেশ করার সময় ‘সোনা পাপ্পু ‘দাবি করেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। তাই তিনি তদন্তে সহযোগিতা করতে ইডি দফতরে এসেছেন। তিনি বাড়িতেই ছিলেন। পুলিশ তাকে খুঁজতে একবার গেছিল ।কিন্তু তখন তিনি বাইরে বের হননি। তবে ইতিমধ্যে জমি বেআইনিভাবে হস্তান্তর আর্থিক লেনদেন এই ঘটনায় ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করার পর ইডি কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস এর সূত্র খুঁজে পায়। বেআইনিভাবে জমি জালিয়াতি কাণ্ডে নেমে পুলিশ ব্যবসায়ী জয় কামদারের বাড়ি থেকে নির্বাচনের আগে লক্ষ লক্ষ টাকা এবং পলাতক সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল আটক করেছিল।

তার ব্যবহৃত একটি গাড়ি ও আটক করেছিল কেন্দ্রীয় এজেন্সি।এরপর সোনা পাপ্পুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে আত্মগোপন করেছিল। দীর্ঘ তিন মাস ধরে আত্মগোপন করে থাকার পর সোমবার ইডি দফতরে নিজেই সশরীরে হাজির হন সোনা পাপ্পু। ব্যাংকে জমি সংক্রান্ত বিষয়ে দেদার লেনদেন এবং সেই নথি নিয়ে মুখ না খোলা এবং তদন্তে সহযোগিতা না করায় সোমবার রাতে সোনা পাপ্পুকে গ্রেফতার করে ইডি। এই বেআইনি জমি হস্তান্তর ও লক্ষ লক্ষ টাকা লেনদেনের অভিযোগে আগেই গ্রেফতার হন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস ও ব্যবসায়ী জয় কামদার। এবার ইডির জালে এল সোনা পাপ্পু। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, অবশেষে দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর ইডি দফতরে সোমবার সকালে হাজির হন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু (Sona Pappu)। আর্থিক প্রতারণা ও তোলাবাজির মামলায় সোনা পাপ্পুকে তলব করেছিল ইডি (ED)। একাধিকবার ডাকার পরেও হাজিরা দেননি বিশ্বজিৎ পোদ্দার। কাঁকুলিয়া তাণ্ডবের পর থেকে অধরা ছিলেন তিনি। অবশেষে ভোট মেটার পরে সোমবার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন তিনি।এদিন তিনি বলেছেন, আত্মসমর্পণ নয়। তাঁকে ডাকা হয়েছিল বলে তিনি দেখা করতে এসেছেন। কোনও ধরনের বোমাবাজির সঙ্গে যুক্ত নন বলেও এদিন জানিয়েছেন তিনি।

শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গেও তাঁর সামনাসামনি দেখা হয়নি বলেও জানান সোনা পাপ্পু (Sona Pappu)। কোনও ধরনের বেআইনি কাজের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। তিনি আরও বলেছেন, তাঁকে গ্রেফতার করা হলে আইনের মাধ্যমে যা করার করবেন। তোলাবাজির সঙ্গেও তিনি জড়িত নন।গত ২ এপ্রিল সোনা পাপ্পুর ফার্নরোডের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় প্রায় ২ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি একটি দামি গাড়ি এবং প্রায় ৩০০ পাতার নথিও বাজেয়াপ্ত করা হয়েছিল। একটি দেশি বন্দুকও উদ্ধার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। কসবা ও বালিগঞ্জ এলাকায় বিভিন্ন সিন্ডিকেটের নিয়ন্ত্রণ তাঁর হাতেই রয়েছে বলে অভিযোগ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা ও নথি নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। ইডি সূত্রে খবর, প্রভাবশালী সিন্ডিকেট তৈরি করে কাজ করত সোনা পাপ্পু। নির্মাণ ব্যবসায় প্রভাবশালীদের কাজে লাগাত সে। তাঁদের কালো টাকাও এই নির্মাণ ব্যবসায় লাগানো হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা।

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪