এসএসসি দুর্নীতির টাকায় পার্থ’র বিপুল সম্পত্তি বেঙ্গালুরুতে

বেঙ্গালুরু শহরের বুকে পার্থ’র নামে বেনামে প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি’র আধিকারিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু নয় বাংলা বা কলকাতা, স্কুল সার্ভিস কমিশনের(SSC) মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattopadhay) বিপুল সম্পত্তির হদিশ মিলেছে দক্ষিণ ভারতের বেঙ্গালুরু(Bengaluru) শহরের বুকে। কর্ণাটকের রাজধানী এই শহরে পার্থ’র নামে বেনামে প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED) বা ইডি’র আধিকারিকেরা। তাঁরা বেঙ্গালুরুর বুকে পার্থ ও অর্পিতার নামে বেশ কয়েকটি ফ্ল্যাট, বাংলো ও খামারবাড়ির সন্ধান পেয়েছেন। এছাড়াই বেনামে পেয়েছেন প্রচুর জমির হদিশ। এই সবই কেনা হয়েছে ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে। এই সব সম্পত্তির কোনওটি বেঙ্গালুরু শহরের উপকণ্ঠে, আবার কোনওটা বিমানবন্দর লাগোয়া অংশে। বিপুল এই সম্পত্তির পুরোটাই নিয়োগ দুর্নীতির টাকায় কেনা হয়েছে বলে সন্দেহ করছেন ইডি আধিকারিকেরা। আর সেই সূত্রেই ইডির নজরে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন কর্মস্থলের অবসরপ্রাপ্ত এক ফিনান্স অফিসার(Finance Officer)। তিনিই পার্থকে সাহায্য করেছেন ওই সব সম্পত্তি কিনতে। শুধু এই সব সম্পত্তিই নয়, বেঙ্গালুরুতে রিয়েল এস্টেট কারবারেও দুর্নীতির টাকা লগ্নি হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।

ইডি সূত্রে জানা গিয়েছে, ওই ফিনান্স অফিসারের সঙ্গে পার্থ’র সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন এই সহকর্মী আপাদমস্তক জড়িয়ে নিয়োগ দুর্নীতিতে। তিনি শুধু বেঙ্গালুরুতে সম্পত্তি কেনায় সাহায্য করেননি, এ রাজ্যে টেট ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পর্বে নিজের ‘ক্যান্ডিডেট’দের চাকরিও পাইয়ে দিয়েছেন। আর সেই সুবাদে প্রচুর টাকা তুলে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পৌঁছে দিয়েছেন। বেঙ্গালুরু থেকে মাঝেমধ্যেই কলকাতায় আসতেন তিনি। প্রায় প্রতিবার নাকতলায় পার্থবাবুর সঙ্গে দেখা করে গিয়েছেন। তার মাধ্যমেই পার্থ বেঙ্গালুরুতে নিজের ও অর্পিতার(Arpita Mukhopadhay) নামে এবং বেনামে মোট ৬টি ফ্ল্যাট, ৩০ একর জমি, ২টি খামারবাড়ি এবং ৩টি বাংলো কিনেছেন। ফ্ল্যাটগুলির এক একটির দাম প্রায় ৮ কোটি টাকা। জমির দাম একর প্রতি প্রায় ১২ কোটি টাকা। এক একটি খামারবাড়ির দাম বর্তমান বাজারে প্রায় ৩০ কোটি টাকা। বাংলো গুলির বর্তমান বাজার দর ৬ থেকে ১২ কোটি টাকা। এবার এই সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে চাইছে ইডি।

জৈব সার থেকে রূপচর্চা, বেগুনের খোসার এমন সব ব্যবহার জানতেন?

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

দিল্লিতে নির্মাণাধীন ভবন ধসে ২ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

‘প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য’,কংগ্রেসকে তুলোধোনা দিলীপ ঘোষের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

বোমা হামলার হুমকির মাঝেই ‘জলসা’ বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

উত্তাল সমুদ্র! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, আজ থেকেই বঙ্গে শুরু তুমুল দুর্যোগ?

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর