পার্থকে এসএসকেএম ছাড়া করতে হাইকোর্টে ইডি

ইডি এবার দ্বারস্থ হল কলকাতা হাইকোর্টের। শনিবার রাতেই বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়ে প্রধান বিচারপতি’র দ্বারস্থ হয় ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay) উচ্চ রক্তচাপ, থাইরয়েড, ডায়াবেটিস ও হৃদযন্ত্রের সমস্যায় আগে থেকেই কাবু হয়ে বসে আছেন। ৬৯ বছর বয়সী পার্থকে ইডি(ED) শনিবার তুলেছিল ব্যাঙ্কশাল আদালতে। সেখানেই শুনানি চলার সময়ে পার্থর আইনজীবী তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে পার্থকে এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) ভর্তির আবেদন করেন। ইডির আইনজীবী তখন পাল্টা আলিপুর কমান্ড হাসপাতাল বা জোকা ইএসআই হাসপাতালে পার্থকে নিয়ে যাওয়ার আবেদন করলেও বিচারক শেষ পর্যন্ত এসএসকেএম হাসপাতালেই পার্থকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এর পরেই আদালত থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থকে। কিন্তু নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইডি এবার দ্বারস্থ হল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court)। শনিবার রাতেই বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়ে প্রধান বিচারপতি’র দ্বারস্থ হয় ইডি। তাঁদের দাবি নিম্ন আদালতে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তা আইন মেনে হয়নি।   

উল্লেখ্য, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এসএসসি দুর্নীতি(SSC Scam) মামলার ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় ভর্তি হন এসএসকেএম হাসপাতালে। সেখানে প্রথমে তাঁকে কার্ডিওলজি বিভাগের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পরে তাঁকে ভর্তি করানো হয়। এখন কার্ডিওভাস্কুলার সায়েন্সেস-এর আইসিসিইউতে চিকিৎসা চলছে পার্থবাবুর। তাঁকে পরীক্ষা করে দেখেন নেফ্রোলজি, কার্ডিয়োলজি, এন্ডোক্রিনোলজির বিশেষজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসকদের ছ’জনের একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে। ইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এদিনই তাঁদের আবেদনের শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। রবিবার ছুটির দিন থাকলেও বিকাল ৪টে নাগাদ এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। বিচারপতি বিবেক চৌধুরীরসিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।  ঘটনাচক্রে এদিনই নিম্ন আদালতে তোলা হবে অর্পিতা মুখোপাধ্যায়কেও। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর