পার্থ-পরেশের বাড়িতে ইডি হানা, তল্লাশি ১৩টি জায়গায়

একুশের হ্যাংওভার এখনও কাটেনি তৃণমূল শিবিরে। সেই হ্যাংওভার থাকতে থাকতেই ইডি হানা রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট(ED) বা ইডি’র আধিকারিকেরা। রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) বাড়িতে এদিন সকালে হানা দিয়েছেন ইডি’র আধিকারিকেরা। হানা দেওয়া হয়েছে রাজ্যের আরেক প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর(Paresh Chandra Adhikarik) বাড়িতেও। ইডি’র তরফে জানানো হয়েছে শুধু এই দুই মন্ত্রীর বাড়িতেই নয়, রাজ্যের মোট ১৩টি জায়গায় এদিন সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। 

গতকাল বৃহস্পতিবার ছিল একুশে জুলাই(21 July)। শহর কলকাতার রাজপথে নেমে এসেছিল জনসুনামি। সেই সভার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি’(SSC)র দুর্নীতি নিয়ে আক্রমণ শানিয়েছেন বামেদের। তাঁর আক্রমণের নিশানা থেকে বাদ পড়েননি বাম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটার আগেই শুক্রবার সাতসকালে কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং কোচবিহার জেলার মেখলিগঞ্জে পরেশ চন্দ্র অধিকারীর বাড়িতে ইডি আধিকারিকেরা তল্লাশির জন্য হানা দিল। তাঁরা মূলত এটাই জানতে চাইছেন এসএসসি দুর্নীতি কাণ্ডে যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে তাতে এই দুই মন্ত্রীর পকেটে ঠিক কত টাকা ঢুকেছে, তাঁদের সম্পত্তি কতটা বেড়েছে এই বিষয়গুলি। সেই সঙ্গে আরও বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন ইডি আধিকারিকেরা। টাকার যে লেনদেন হয়েছিল সেই টাকা কোথা থেকে এসেছিল, কোথায় গিয়েছে, ভাগ-বাঁটোয়ারা কীভাবে হয়েছে সে সবও তাঁরা জানতে চান।

ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৯০ জন আধিকারিকের ১৩টি টিম এই অভিযান চালাচ্ছে। রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে হানা দেওয়ার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির সঙ্গে জড়িত হিসাবে যাদের নাম উঠে এসেছে তাঁদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে। এই তল্লাশি অভিযানে যাতে কোনওরকম ভাবেই কেউ বাধা দিতে না পারেন তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সূত্রে খবর, তল্লাশি অভিযানে সহযোগিতা না করলে বা বাধা দিলে কিংবা প্রশ্নের উত্তর না দিলে এদিন গ্রেফতারির পথে হাঁটা দিতে পারেন ইডি আধিকারিকেরা। ওয়াকিবহাল মহলের ধারনা, ইচ্ছাকৃত ভাবে আঁটঘাট বেঁধে এদিনটিকেই বেছে নিয়েছেন ইডি’র আধিকারিকেরা এই তল্লাশি অভিযানের জন্য। কেননা একুশের হ্যাংওভার এখনও কাটেনি তৃণমূল শিবিরে। সেই হ্যাংওভার থাকতে থাকতেই এই ইডি হানা কোন সত্য তুলে আনে সেই দিকেই দিনভর তাকিয়ে থাকবেন বাংলার জনতা।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর