রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল ইডি। অ্যালকেমিস্ট মামলায় অরূপ বিশ্বাসকে তলব করেছে ইডি। সূত্রে খবর, ২০১৪ সালের ভোট প্রচারের সময় চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্টের তরফে তৃণমূলের কিছু টাকা মেটানো হয়েছিল। কেন এই লেনদেন, সেই সংক্রান্ত তথ্য যাচাই করতেই অরূপ বিশ্বাসকে তলব করল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা।

আগামী শুক্রবার দিল্লিতে ইডি সদর দফতরে তলব করা হয়েছে অরূপ বিশ্বাসকে। এর আগে অ্যালকেমিস্ট মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে সংস্থার অন্যতম কর্নধার কে ডি সিংকে। সংস্থার হিসাবরক্ষক ও এক কোষাধ্যক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ চালানোর পর তাঁদের দেওয়া বয়ানের ভিত্তিতে উঠে এসেছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময়ে চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্টের তরফে কিছু টাকা দেওয়া হয়েছিল। ইডি সূত্রে খবর, এই সংক্রান্ত তথ্য জানতেই এবার রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি এই বিষয়ে একসময়ের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘অ্যালকেমিস্ট মামলায় কাকে জিজ্ঞাসাবাদ করবে, সেটা তদন্তকারী সংস্থার ব্যাপার। তবে আমি শুধু বলতে পারি, অ্যালকেমিস্ট নিয়ে তদন্ত হলে প্রথমে তো মিঠুন চক্রবর্তীকে তলব করা উচিত। কারণ, মিঠুন চক্রবর্তী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। ওর ছবি দিয়েই প্রচার হত। বিজেপি ওনাকে পদ্মভূষণ দিয়েছে আর অন্য লোককে নোটিশ দিয়ে বেড়াচ্ছে।‘ এই প্রসঙ্গে অবশ্য পাল্টা মন্তব্যও পোষণ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর মতে, তৃণমূল যদি মনে করে যে প্রতিহিংসামূলক রাজনীতি হচ্ছে, তাহলে আদালতে যাক।

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

মরেও শান্তি নেই! ত্রিবেণী মহাশ্মশানে একসঙ্গে বিকল দুই বৈদ্যুতিক চুল্লি

পৃথ্বী শ-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ক্রিকেটারের বাগদত্তা আকৃতির পোস্ট ঘিরে শোরগোল

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে