৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি : শহর কলকাতায় প্রবীণ নাগরিকত্বের নিরাপত্তার জন্য চালু হয়েছে কলকাতা পুলিশের ‘প্রণাম’ প্রকল্প। এবার প্রতারণার শিকার হলেন এই প্রণাম-র বৃদ্ধ দম্পতি। বাড়িতে তাঁদের ৬ দিন ডিজিটাল অ্যারেস্ট করে রেখেছিল প্রতারকরা। এখানেই শেষ নয়, দফায় দফায় দুকোটি টাকা খুইয়েছেন ওই বৃদ্ধ দম্পতি।

জানা গিয়েছে, পাটুলির এক বৃদ্ধ দম্পতি ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন। স্বামী-স্ত্রী দুজনেই অবসরপ্রাপ্ত অধ্যাপক। সন্তান কর্মসূত্রে থাকে বিদেশে। এবার তাঁদেরকেই টার্গেট করেছিল প্রতারকরা। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ছয়দিন গৃহবন্দী ছিলেন পাটুলির এই প্রবীণ দম্পতি। তাদের কাছ থেকে প্রতারকরা দফায় দফায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন অধ্যাপক। যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল, সেই অ্যাকাউন্টে সুস্থ করে অভিযুক্তদের ধরতে চাইছে পুলিশ।

জানা গিয়েছে, কয়েকদিন আগে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে ওই অবসরপ্রাপ্ত অধ্যাপকের কাছে। নিজেকে মুম্বই পুলিশের অফিসারের পরিচয় দিয়ে জানায়, তার নামে বিদেশ থেকে একটি পারসেল এসেছে। সেখানে নিষিদ্ধ মাদক ও সিমকার্ড রয়েছে। ভয় পেয়ে প্রতারকদের কথা মত আধার নম্বরও জানিয়ে দেন তিনি। এরপর ভিডিও কল করে মুম্বই পুলিশের লোগো দেখিয়ে তাদেরকে ভয় দেখানো হয়। সেখানেই তাকে ডিজিটাল অ্যারেস্টের কথা জানানো হয়েছে। এই বিষয়টি থেকে কিভাবে বের হওয়া যাবে জিজ্ঞাসা করা হলে, জানানো হয়েছে টাকা দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। টাকা দিতে রাজি হয়ে যান ওই বৃদ্ধ দম্পতি। এরপরেই যাবতীয় সঞ্চয় ভেঙে প্রতারকদের পাঠানো অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। প্রায় দু কোটি টাকা দেওয়ার পর বৃদ্ধ দম্পতি বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। এরপরই পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ