ইডি আধিকারিকেরা অতিমানব নন, জীবনকৃষ্ণের জামিনের বিরোধিতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

Share:

নিজস্ব প্রতিনিধি : ইডি আধিকারিকরাও মানুষ। তাঁরা অতিমানব নন। তদন্ত করে শেষ পর্যায়ে পৌঁছতে তাঁদেরও সময় লাগে। অতিমানব নন বলেই মুহূর্তের মধ্যে তদন্তের শেষ পর্যায় পৌঁছতে পারেননি। সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণে সময় লাগছে। বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আর্জি বিরোধিতা করে এমন কথাই বলেছেন ইডি আধিকারিকরা।

বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছিল জীবনকৃষ্ণ সাহাকে। সেখানে তাঁর জামিনের আবেদন করা হয়েছিল। প্রথমে নিয়োগ দুর্নীতিতে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন। এবার ইডির মামলায় গ্রেফতার করে জেলবন্দি রয়েছেন তিনি। এবারও জামিনের আবেদন জানিয়েছেন তিনি। সেই জামিনের আবেদনের বিরোধিতা করে করে ইডি। জীবনকৃষ্ণ সাহার আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল বিধানসভার সদস্য, অনেক কাজ থাকে তাঁর। তাঁকে জামিন দেওয়া হোক। এর আগেও সিবিআই গ্রেফতার করেছিল। জামিন মিলেছে সেখানে। এবার ইডিও একই মামলায় গ্রেফতার করেছে।

এই জামিনের আবেদনের বিরোধিতা করেছে ইডি। বৃহস্পতিবার শুনানিতে বলতে গিয়েই তাঁরা জানিয়েছেন, জীবনকৃষ্ণকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানোর পরেও হাজিরা দেননি তিনি। আর্থিক দুর্নীতির তদন্তে কোনও বাধা দেওয়া যায় না। ধৃতের পরিবারের বয়ান সংগ্রহ করা হয়েছে। একাধিক লেনদেনের হদিসও মিলেছে। ব্যাঙ্কিং লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কোন টাকা কোন কোন খাতে গিয়েছে, কারা কারা এর সুযোগ নিয়েছে সবটাই তদন্তের আওতায় রয়েছে। ইডি আরও জানিয়েছে, এত বড় ঘটনার তদন্তের শেষ পর্যায়ে নিমেথে পৌঁছে যাওয়া সম্ভব নয়। তারজন্য সময় লাগে। সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের