দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও Duty পঞ্চায়েত নির্বাচনে

নিজস্ব প্রতিনিধি: পূর্ত দফতরের(PWD Department) ইঞ্জিনিয়ার(Engineers) তো কী হল, ভোটের কাজ থেকে মিলছে না কোনও ছাড়। শনিবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) তরফে তেমন নির্দেশই দিয়ে দেওয়া হল। এবারের পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) রাজ্যের পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদেরও Election Duty করতে হবে। কার্যত রাজ্যের সরমকারি কর্মচারীদের একাংশ যখন DA আন্দোলন চালিয়ে যাচ্ছেন ও একাধার থেকে ভোটের কাজ করবেন না বলে গোঁ ধরে পড়ে আছেন সেই সুরে সুর মিলিয়েই ভোটের কাজ থেকে অব্যাহতি চেয়ে ইঞ্জিনিয়ারদের তরফেও একটি মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলারই নিষ্পত্তি করে শনিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, রাজ্যের পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের Election Duty করতে হবে। চমকে দেওয়ার মতো বিষয় এটাই যে এই রায় এসেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে। 

আরও পড়ুন মধ্য রাতেই খুলে গিয়েছে কলেজে ভর্তির দরজা, চালু পোর্টাল

জানা গিয়েছে, মামলাটি দায়ের করা হয়েছিল West Bengal Executive Engineers Association’র তরফে ভোটের কাজ থেকে অব্যাহতি চেয়ে। তাঁদের দাবি, প্রশাসনিক কাজের বাইরে তাঁদের রাস্তা, ব্রিজ মেরামত সহ যাবতীয় ওই সংক্রান্ত কাজ করতে হয়। সব সময় তারা কাজের মধ্যেই ব্যস্ত থাকেন। তাই ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক। কিন্তু বিচারপতি জানিয়ে দেন, কোনোভাবে তাঁরা ছাড় পেতে পারেন না Election Duty থেকে। নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী তাদের পদাধিকার বিবেচনা করে যোগ্য জায়গায় ডিউটি দিতে হবে। সেই ব্যাপারটা বিবেচনা করবে রাজ্য নির্বাচন কমিশন। আদালতের পর্যবেক্ষণ, ‘রাস্তা-ব্রিজ কি ভাবে যে সারাই হচ্ছে, সেটা রাজ্যের মানুষ দেখছে। তারা সব জানে। তাই রাস্তা সারাইয়ের দোহাই দিয়ে ইঞ্জিনিয়ারদের ভোটের ডিউটি আটকানো যাবে না।’

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ