লোকাল ট্রেন কম থাকায় বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি : শিয়ালদহ মেইন শাখায় লোকাল ট্রেন কম চলায় বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাড়তি এই বাস চলবে। দুটি রুটে এই সরকারি বাস চলবে।

ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, ব্যারাকপুর স্টেশন থেকে ডানলপ পর্যন্ত বাড়তি সরকারি বাস চালানো হবে। ব্যারাকপুর স্টেশন থেকে যে বাসটি চালানো হবে, সেটি বিটি রোড ধরে খড়দহ, পানিহাটি, কামারহাটি হয়ে ডানলপে আসবে। অন্যদিকে দমদম সেন্ট্রাল জেল থেকে বেলগাছিয়া মেট্রো পর্যন্ত কিছু বাড়তি সরকারি বাস চালানো হবে। এই বাসটি নাগের বাজার, লেকটাউন, পাতিপুকুর হয়ে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত আসবে। তবে যাচ্ছে, প্রয়োজনের তুলনায় বাস কম চলায় এই সব অঞ্চলের অনেক বাসিন্দাই এই পরিষেবার সুবিধা পাচ্ছে না।

এদিন সকাল থেকেই লোকাল ট্রেনের সংখ্যা কম থাকায় শিয়ালদহ মেইন শাখার বিভিন্ন স্টেশনে নিত্যযাত্রীরা ভিড় জমায়। ট্রেনে উঠতে রীতিমতো হিমশিম খেতে হয় যাত্রীদের। ট্রেন ধরতে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় অনেককে। এদিন ট্রেন ধরতে গিয়ে এক যাত্রীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। তবে এবার য়াত্রীদের অসবিধার কথা মাথায় রেখে বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। উল্লেখ্য, শিয়ালদহ স্টেশনে পাঁচটি প্লাটফর্মে কাজ চলায় লোকাল ট্রেন কম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর