মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

নেপালের বিধ্বংসী বন্যায় এখনও পর্যন্ত ১, ২৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালের বিধ্বংসী বন্যায় এখনও পর্যন্ত ১, ২৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। চার হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ। তাঁদের খোঁজ শুরু হয়েছে জোরকদমে। তাঁদের মধ্যে ৬০০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ। এবার নেপালের এই ধ্বংসাবশেষ থেকে এক ৯১ বছর বয়সী বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করে অসাধ্য সাধন করলেন উদ্বারকারীরা। কাদামাখা অবস্থায় একটি জেসিবি এক্সকাভেটরের স্কুপের উপর থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার নাম ৯১ বছর বয়সী গুণমায়া বোহারা, নুয়াকোটের নদী তীরবর্তী শহর দেবীঘাটে কেয়ার হোমের ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁকে।

তিনি দেবীঘাটের কল্যাণ ফাউন্ডেশনের সেইসব প্রবীণ নাগরিকদের মধ্যে একজন, যারা সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে গিয়েছেন, তবে তাঁদের মধ্যে তাঁর সাতজন সহযাত্রীর মৃত্যু হয়েছে। এখন, বেঁচে যাওয়া সকলকে বিমানে করে কাঠমান্ডুর একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। বেঁচে যাওয়া সকল প্রবীণ নাগরিক এখন জীবনের শেষ প্রান্তে এসে নতুন করে বাঁচার চেষ্টা করছেন। তাঁদের বাড়িঘর সবকিছু নেপাল বিপর্যয়ে ধ্বংস হয়ে গিয়েছে। একজন বলেছেন, মহাপ্রলয় সম্পর্কে সময়মতো কেউ তাঁদের সতর্ক করেনি। বিপর্যয় আসা মাত্রই তাঁরা দৌড়ে নিরাপদ স্থানে গিয়েছিলেন, সেই কারণেই বেঁচে যান।

পরিচর্যা কেন্দ্রটির একজন স্বেচ্ছাসেবক জানান, আকস্মিক বন্যা আঘাত হানার প্রায় দুই ঘণ্টা পর স্থানীয়দের একটি দল সেখানে পৌঁছতে সক্ষম হয়। ততক্ষণে শহরটি টন টন পলিমাটির নিচে চাপা পড়ে যায়। নোভাকোটের একটি দল বৃদ্ধাশ্রম থেকে এই বয়স্কদের উদ্ধার করে স্থানীয় একটি আয়ুর্বেদিক হাসপাতালে তাদের চিকিৎসা শুরু করে। সেখান থেকে তাদের বিমানে করে কাঠমান্ডুতে নিয়ে এসে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাঁদের মধ্যে বেঁচে যাওয়া শেষ মহিলাটি একটি ঘরে ঢুকে গিয়েছিলেন। তিনি জানালা খুলে জলের উপরে মাথা বের করতেই তাঁকে স্বেচ্ছাসেবকরা উদ্ধার করেন। প্রাণঘাতী আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১,২৫২ জনে পৌঁছেছে, এবং প্রায় ৪,২১৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…