কোথাও চক্ষুদান কোথাও বা রত্নভাণ্ডার, কলকাতার একের এক মণ্ডপ সেজে উঠছে নয়া রূপে

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর বাকি আর কয়েক সপ্তাহ। তারপরেই সারা বিশ্ব জুড়ে আপামর বাঙালি মেতে উঠবে মা দুর্গার আরাধনায়। শহর থেকে জেলা, সব জায়গায় এখন শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতার অন্যতম শ্রেষ্ঠ বেশ কিছু পুজো হয় যোধপুর পার্ক এলাকায়। এই মণ্ডপ ছাড়াও অঞ্চলে বিভিন্ন পুজো মণ্ডপ রয়েছে। তাই সবগুলিতেই এখন যেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তাদের আবার বিভিন্ন থিম। কোথাও থিম করা হয়েছে দৃষ্টিহীনদের কথা মাথায় রেখে, কোথাও বা পরিবেশের কথা ভেবে। চলতি বছর ৬৬ তম বর্ষে তালতলা পল্লীমঙ্গল সমিতি বার্তা দিচ্ছে চক্ষুদান জীবনের শ্রেষ্ঠ দান। তাদের এবারের বিষয় ‘তিন এ নেত্র’। যারা দৃষ্টিহীন, যারা এই পৃথিবীর রূপ-রস-গন্ধ-বর্ণ কোনও কিছুই দেখতে পাই না তাদের জন্য চোখ দান করা হোক। এই দানের কোনও তুলনা হয় না।

যোধপুর পার্ক তালতলা পল্লীমঙ্গল সমিতির সৃজনে রয়েছেন মধুসূদন দাস ও রিন্টু কোনার । মণ্ডপে প্রবেশ করলেই দেখতে পাবেন প্রথমেই একটি বড় চশমা । ঠিক যেন নকল কোনও আবরণ। আর কিছুটা এগিয়ে গেলেই পাঁচটি দরজা। কিন্তু দৃষ্টির দরজাটি বন্ধ। তারপরে ভিডিও ও ইনস্টলেশনের মাধ্যমে দৃষ্টিহীনদের কাহিনী ভেসে উঠবে চোখের সামনে। সবশেষে দেবী স্বয়ং। তার হাতেও চোখ। সেই তৃতীয় নেত্র অন্ধকার কাটিয়ে দেবে আলোর সন্ধান।

তালতলা থেকে কিছুটা দূরে গেলেই পড়বে একটি মহাদেবের মন্দির। তার জটা থেকেই মা গঙ্গার উৎপত্তি। তাই গঙ্গা জল অত্যন্ত পবিত্র। আমাদের আত্মাকেও এরকম গঙ্গা জলের মতোই পবিত্র করতে হবে। গঙ্গা দিয়ে সারা বছর বয়ে যায়। কত ময়লা, কত অশুচি জিনিস, তবু গঙ্গা কখনওই অপবিত্র হয় না। যোধপুর পার্ক সর্বজনীনের এই বছরের থিম ‘আদি অনন্ত হর হর গঙ্গে।’ ভাবনায় সুমি মজুমদার। প্রতিমা নির্মাণ করছেন পরিমল পাল। এই মণ্ডপের ভেতরে নানা ধরনের শিল্প সৃষ্টি থাকছে। সম্পূর্ণ মহাদেব কেন্দ্রিক থিম। সঙ্গে থাকছে আলো ও আবহসঙ্গীতের সুনিপুণ প্রয়োগ। এভাবেই গঙ্গা ও পৃথিবীকে পরিষ্কার রাখার বার্তা দিচ্ছেন শিল্পীরা।

আবার সেলিমপুর ৯৫ পল্লীর মণ্ডপে ঢুকলেই দেখা যাবে যেন একটা পশ্চিমবঙ্গের মানচিত্র  রয়েছে। এই মানচিত্র তৈরি তৈরি করা হয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সত্যজিৎ রায় থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত সকল মনীষীদের দিয়ে। বঙ্গের গর্ভ থেকে এমনই তো সব রত্নের জন্ম হয়েছিল। চলতি বছর ৯৫ পল্লী ৭৬ তম বর্ষে পদার্পণ করছে। তাই বাংলার সেই উজ্জ্বল ইতিহাসকে স্মরণ করছে ৯৫ পল্লী। তাদের এ বছরের থিম ‘হে বঙ্গ ভাণ্ডারে’। মণ্ডপ জুড়ে থাকছে অজস্র সিন্দুক, তার ভেতরে দোয়াত, তুলি। ইতিহাসকে বারবার সমৃদ্ধ করেছে রত্ন ভাণ্ডারেরা। তাই ফুটিয়ে তলা হয়েছে তাদের কাহিনী।

বিভিন্ন আন্দোলনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন বাঙালিরা। মণ্ডপের একাংশে থাকছে মশাল, বিশিষ্ট বাঙালির ছবি দেওয়া বেশ কিছু ডাক টিকিট। দুর্গা নিজেই তো এক অমূল্য রত্ন। বাংলায় তার সামনে দাঁড়িয়ে আরাধনা করছেন মানবরূপী লক্ষ্মী, সরস্বতী, দুর্গা। ঝাড়বাতির ক্ষেত্রেও থাকছে অনন্য চমক। উপর থেকে ঝুলে থাকবে বেশ কয়েকটি সিন্দুক, তার ভিতরে কয়েকজন নারী। সঙ্গে কৃতি বাঙালিদের ছবি দেওয়া রত্ন। সব মিলিয়ে বাংলার গৌরবের ইতিহাস সাক্ষী থাকছেন দর্শনার্থীরা।

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার