আবারও ভুয়ো পুলিশ আধিকারিকের খোঁজ, সুবিধা পাইয়ে দেওয়ার নামে হাতিয়েছিল টাকা

অভিযুক্ত নিজের পরিচয় দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে। তার পোস্টিং বিধাননগর পুলিশ কমিশনারেটে, দাবি ছিল এমনটাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ভুয়ো পুলিশ (FAKE POLICE) আধিকারিকের খবর প্রকাশ্যে এল। অভিযুক্ত নিজের পরিচয় দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে। তার পোস্টিং বিধাননগর পুলিশ কমিশনারেটে, দাবি ছিল এমনটাই। আর এই খবর পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশমহল। অভিযুক্ত যে এলাকায় থাকত, সেখানেও ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ, সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে হাতিয়ে নেওয়া হয়েছে বহু টাকা।

নিজেকে পুলিশ পরিচয় দিয়ে নরেন্দ্রপুর থানার মহামায়া এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিল ডালিম দত্ত। এলাকায় নিজের পরিচয় দিয়েছিল পুলিশ আধিকারিক হিসেবে। শুধু তাই নয়, পুলিশের সাহায্য বা অন্য একাধিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিত ডালিম। ‘ফাঁদ’ পাতত চাকরি দেওয়ার নামেও। আর এই টোপ দিয়েই একাধিক জনের কাছ থেকে বহু টাকা হাতিয়েছিল সে। আরও অভিযোগ, যে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল সেখানের টাকাও মেটায়নি অভিযুক্ত। তারপরে ‘দেনা’ রেখেই ওই বাড়ি ছেড়ে চম্পট দেয় ডালিম।

ডালিমের বিরুদ্ধে অভিযোগ, বহুজনের কাছ থেকে লক্ষাধিক টাকাও ধার করেছে অভিযুক্ত। এভাবেই প্রতারিত হয়েছেন মহামায়াতালার এক বাসিন্দা প্রদীপ কর। তাঁর অভিযোগ, ৩৭ হাজার টাকা ধার নিয়ে তা শোধ করেনি ডালিম। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন প্রদীপ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে আরও কার কার থেকে টাকা হাতিয়েছে অভিযুক্ত। এলাকা জুড়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার খবর ‘ভুয়ো’, স্পষ্ট জানাল বিদেশমন্ত্রক

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?