জামাইষষ্ঠীতে বাজারে ইলিশের দেখা মিলবে তো! চিন্তায় শ্বশুর থেকে মাছ ব্যবসায়ীরা

চলতি বছরে একদিকে নিষেধাজ্ঞা এবং অন্যদিকে প্রকৃতির খামখেয়ালি আচরণ, ইলিশের দেখা বাজারে নেই বললেই চলে। তাতেই চিন্তিত জামাইদের শ্বশুর-শাশুড়িরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাছের প্রজননের জন্য একটি নির্দিষ্ট সময় সমুদ্র ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় রাজ্যের মৎস্য দফতরের(Fisheries Department) পক্ষ থেকে। এই কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেননি বহু মৎস্যজীবী(Fishermen)। এদিকে সামনেই জামাইষষ্ঠী(Jamai Sashthi)। আর তাই চিন্তিত জামাইদের শ্বশুররা। জামাই বাবাজীর পাতে সেদিন তাঁরা ইলিশের পেটিতা তুলে দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ থাকছে। একইরকম ভাবে চিন্তিত মাছের ব্যবসায়ীরাও। বাজারে সেই সময়ে আদৌ ইলিশের দেখা মিলবে কিনা তা তাঁরাও জানেন না। মাছে ভাতে বাঙালি(Bengali People)। আর ইলিশ হলে তো কথাই নেই। আদরে, আমন্ত্রণে, ভুড়িভোজে, জামাই ষষ্ঠীতে-সব জায়গাতেই রসনা তৃপ্তির ‘হিট ফর্মুলা’ ইলিশ(Elish)। কিন্তু, চলতি বছরে একদিকে নিষেধাজ্ঞা এবং অন্যদিকে প্রকৃতির খামখেয়ালি আচরণ, ইলিশের দেখা বাজারে নেই বললেই চলে।

এই অবস্থায় ইলিশ নিয়ে চিন্তিত শ্বশুর আর শ্বাশুড়িরা। বাজারে ইলিশ নেই বললেই চলে। আর যাও বা টুকটাক পাওয়া যাচ্ছে তাতে হাত লাগালে দামের ছ্যাঁকায় ফোস্কা পড়া আটকানোর সাধ্যি কারও নেই। আদরের জামাইষষ্ঠীর দিনে জামাই বাবাজির পাতে ইলিশ তুলে দেওয়া যাবে কিনা তা নিয়েই এখন প্রশ্ন ঝুলছে হেঁসেলে। দিঘার সমুদ্র থেকে ইলিশ উঠলে তা অন্যান্য বাজারগুলিতে ছড়িয়ে পড়ে। কিন্তু, ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। এদিকে ১২ জুন জামাইষষ্ঠী। ফলে বাজারে ইলিশের দেখা মিলবে কি না তা চিন্তায় মাছ ব্যবসায়ীরাও। কলকাতার মাছ ব্যবসায়ীদের দাবি, এই সময় কম বেশি ইলিশ পাওয়া যায়। কিন্তু, এই বছর আড়তে ইলিশ পাওয়া যাচ্ছে না। গত কয়েক বছর ধরে সেভাবে দিঘার বাজারে ভালো ইলিশ ঢুকছে না। বাংলাদেশের কিছু ইলিশ বাজারে আসে। তার দামটাও অনেক বেশি। বহু গ্রাহক তা কিনতে চান না। ফলে সেভাবে ব্যবসাও হয় না। এবারে এখনও ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না বাজারে। ফলে জামাই ষষ্ঠীতে কতটা ইলিশের জোগান দেওয়া সম্ভব হবে? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

সিন্টার অফিসে ধুন্ধুমার, সরকারি নথি পাচারের অভিযোগে পুনম-উপাসনার মধ্যে চুলোচুলি

একঘেয়ে খাবারে বিরক্তি? বানিয়ে নিন স্পেশাল ‘তাওয়া মটর পোলাও’

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী