বউবাজারে আবারও ফাটল, আতঙ্ক কবি সুভাষেও

কলকাতার বুবাজেরের দুর্গা পিতুরি লেনে আবারও ফিরল ফাটল আতঙ্ক। এদিন নতুন করে একটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে,। হতাহতের খবর নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বউবাজারে(Bowbazaar) শুক্রবার দুর্গা পিতুরি লেনে আবারও ফিরল ফাটল আতঙ্ক। এদিন যে বাড়িতে ফাটল দেখা দিয়েছে তার ঠিকানা 6B দুর্গা পিতুরি লেন। বাড়িটি আগে থেকেই খালি ছিল। এদিন ফাটল দেখা দেওয়ার পাশাপাশি ভেঙে পড়ে কার্নিশও। বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে। ২০১৯ সালে সেখানে একাধিক বাড়িতে ফাটল ধরেছিল। বাড়িছাড়া হতে হয় বহু বাসিন্দাদের। সেই আতঙ্ক আজও সাধারণ মানুষের মনে তাজা। এদিন নতুন করে সেই আতঙ্কই আবারও ফিরে এসেছে। তবে এদিন কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়, মাত্র ১টি বাড়িতেই ফাটল দেখা দিয়েছে। বাকি বাড়িগুলিতে নজর রাখা হয়েছে। এখনই ভয়ের কিছু নেই। যে বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেটি বর্ষার জন্য দুর্বল হয়ে পড়েছে। সেই কারণেই ফাটল দেখা দিয়েছে।

আরও পড়ুন শুভেন্দুকে ধাক্কা দিয়েই মমতার পাশে দাঁড়ালেন মোদি, বাড়ল মুখ্যসচিবের মেয়াদ

উল্লেখ্য, East West Metro Rail Project’র কাজ চলছে বউবাজার এলাকায়। ২০১৯ সালের ৩১ অগাস্ট বউবাজারে নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। মেট্রো রেলের সুড়ঙ্গ নির্মাণের জন্য টানেল বোয়িং মেশিন দিয়ে সুড়ঙ্গ কাটার সময় বিপত্তি ঘটে। বউবাজারের দুর্গা পিতুরি লেন এবং স্যাকরাপাড়া লেনের ৭৪টি বাড়িতে প্রভাব পড়ে। কোনওরকম ঝুঁকি না নিয়ে সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনার তিন বছর পর ২০২২ সালের মে মাসে ফের একবার মেট্রোর কাজ চলাকালীন বিপত্তি দেখা গিয়েছিল। কিছু বাড়িতে নতুন করে ফাটল দেখা গিয়েছিল। ২০১৯ সালে একাধিক পরিবারকে অস্থায়ীভাবে সরানো হয়েছিল। গোটা এলাকাটি আদৌ কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখেছিলেন বিশেষজ্ঞরা। প্রায় ৪০০ জন মানুষকে সাময়িকভাবে গৃহহীন হতে হয় রাতারাতি। এলাকায় নেমে এসেছিল গভীর অন্ধকার। এদিন সেই স্মৃতিই ফিরে এসেছে নতুন করে।

আরও পড়ুন CGO Complex-এ ED’র কার্যালয়ে সায়নী, দিলেন সহযোগিতার বার্তা

এদিকে এদিনই আবার দমদম থেকে কবি সুভাষ(Kabi Subhash) যাওয়ার লাইনে মেট্রো বিভ্রাটের মুখোমুখি পড়েন যাত্রীরা। শুক্রবার সকালে দমদমমুখী একটি ট্রেন কবি সুভাষে ঢুকতেই তীব্র কটু পোড়া গন্ধ পান যাত্রীরা। তার জেরে অফিস টাইমে ওই স্টেশন থেকে হুড়মুড় করে ওঠা যাত্রীরা আবারও তড়িঘড়ি করে ট্রেনটিকে থেকে নেমে যান। ট্রেনটিকেও কারশেডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কার্যত এদিনের ঘটনা নিয়ে বারেবারেই উঠছে মেট্রোর পরিষেবা ও যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন। যদিও মেট্রোর তরফে বারেবারেই যাত্রী সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনাগুলি নতুন করে সেই প্রশ্ন তুলেই দেয় বলে মনে করছেন যাত্রীদেরই কেউ কেউ।

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?