এক জনের টাকায় কোটিপতি অন্যজন, কলকাতা পুলিশে FIR UCO Bank’র

Share:

নিজস্ব প্রতিনিধি: এক জনের টাকায় কোটিপতি অন্য়জন। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্কের টাকা অনেক গ্রাহকদের অ্যাকাউন্টে ভুল করে ঢুকে গিয়েছে। জানা গিয়েছে, ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম বা আইএমপিএস-এ গলদ থাকার জেরেই এই ঘটনা ঘটেছে। মোট ৮২০ কোটি টাকা ভুল করে অন্যের অ্যাকাউন্টে গিয়েছে। কলকাতা পুলিশে FIR দায়ের করেছে UCO Bank।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউকোর অনেক গ্রাহকদের অ্যাকাউন্টে ভুল করে ঢুকেছে টাকা। জানা গিয়েছে, ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম বা আইএমপিএস-এ গলদ থাকার জেরেই এই ঘটনা ঘটেছে। মোট ৮২০ কোটি টাকা ভুল করে অন্যের অ্যাকাউন্টে গিয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে অধিকাংশ টাকাই নাকি ব্যাঙ্ক ফেরাতে সক্ষম হয়েছে। তবে এখনও প্রায় ১৭১ কোটি টাকা ফেরাতে অক্ষম হয়েছে ইউকো। এই পরিস্থিতিতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ইউকোর তরফ থেকে। ব্যাঙ্কটি কলকাতা ভিত্তিক হওয়ায় কলকাতা পুলিশেই এফআইআর করা হয়েছে।

শেয়ার বাজারের এক ফাইলিংয়ে ইউকো জানায়, অন্য কোনও ব্যাঙ্কের গ্রাহরকা ইউকো ব্যাঙ্কের গ্রাহকদের আইএমপিএস-এর মাধ্যমে টাকা পাঠালে সেই লেনদেন ‘বাতিল হয়ে গিয়েছে’ বলে বার্তা আসছে। তবে যে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। আবার যে টাকা পাঠাচ্ছে, তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কাটলেও তা আবার ফিরে যাচ্ছে। এই আবহে একই টাকা দু’বার দু’জনের অ্যাকাউন্টে যাচ্ছে। ফলে ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম বন্ধ করে দিয়েছে ব্য়াঙ্ক।এই অবস্থায় ব্য়াঙ্ক তরফে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আপাতত ব্যাঙ্ক আইএমপিএস চ্যানেলটিকে অফলাইন করে দিয়েছে। এই ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের সঙ্গে আলোচনা করছে ব্যাঙ্ক।

আগামী বছর রুতুরাজের বদলে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে উঠে এল তারকা ক্রিকেটারের নাম

রাস্তা থেকে সরাতেই হবে পথ কুকুরদের, সমস্ত আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

অভিষেককে পুর-নোটিস! টাকা নিয়ে বাড়ি তৈরি হয়েছে, দাবি মন্ত্রী দিলীপ ঘোষের

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বাড়ির মধ্যেই মধুচক্র চালানোর অভিযোগ, বনগাঁয় আটক তৃণমূল কাউন্সিলর

মূল্যবৃদ্ধির বোমা, দুধের পর দাম বাড়ল পাউরুটির

পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত! গ্রেফতার বেড়ে ৪৬

রিল বানানোর নেশায় মাঝ নদীতে ‘থার’, ভাইরাল যুবকদের কাণ্ড

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে

আজ প্রচারের শেষদিনে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর