অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ব্যাপক ঘাটতির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নোটিস দিল দমকল। নোটিসে বিল্ডিংয়ের বেসমেন্ট, ষষ্ঠ ও সপ্তম তলা ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। বহুতলের কয়েকটি অংশকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করে অবিলম্বে তিনটি তলা খালি করার নির্দেশ দিয়েছে দমকল।

জানা গিয়েছে, গত সপ্তাহে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। ঘটনার কয়েকদিন পরেই বহুতলের অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান দমকলের আধিকারিকরা। সেই পরিদর্শনে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। দমকল সূত্রে খবর, গত ১০ আগস্ট অভিষেকের অফিসের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পুনর্নবীকরণ করা হয়নি। পাশাপাশি, বিল্ডিংয়ের বেসমেন্ট, ষষ্ঠ ও সপ্তম তলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও একাধিক ঘাটতি নজরে আসে।

আরও পড়ুনঃ অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছিল দমকল। তবে সেই জবাবে সন্তুষ্ট না হওয়ায় এবার সরাসরি তিনটি তলা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসের প্রতিলিপি পাঠানো হয়েছে শেক্সপীয়র সরণি থানা, কলকাতা পুরসভা এবং সিইএসই-কে।

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৮ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে