অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর)। দেশজুড়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। বাংলার ঘরে ঘরে শুধু তালবড়া আর নারকেল নাড়ুর গন্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর)। দেশজুড়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। বাংলার ঘরে ঘরে শুধু তালবড়া আর নারকেল নাড়ুর গন্ধ। তবে ইচ্ছে থাকলেও অনেকেই তালের বড়া বানাতে পারেন না। কেউ বয়সের ভারে আবার কেউ ব্যস্ততার জন্যে এই উৎসবের আয়োজন করতে পারেন না। কারণ তাল গুলে তা থেকে বড়া বানানো অনেক সময়-ব্যয় উভয় সাপেক্ষ। কিন্তু জন্মাষ্টমীতে তালের বড়া অন্যতম প্রধান প্রসাদ গোপালের। এবার তাঁদের জন্যেই অভিনব উদ্যোগ নিলেন শান্তিপুরের শ্যামবাজারের বাসিন্দা দুই বান্ধবী মুনমুন দে এবং পম্পা খাঁ। রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র টাকায় জন্মাষ্টমীর প্রসাদ তৈরি করার উদ্যোগ নিলেন তাঁরা।
মুনমুন দেবী জানিয়েছেন, তাঁর নিজের বাড়িতেও প্রবীণ মানুষ রয়েছেন। বয়সজনিত কারণে ইচ্ছে থাকলেও ঠাকুরের সেবা বা পুজোর আয়োজন করতে পারেন না অনেকেই। আবার অনেকে কর্মব্যস্ততার কারণেও উৎসবের আয়োজন করতে পারেন না। আবার এ বছর তাল, নারকেল, গুড়, চিনি, সর্ষের তেলের মতো উপকরণের দামবৃদ্ধি, বাড়তি ঝামেলা তৈরি করেছে। এতকিছু সমস্যার কথা মাথায় রেখেই তিনি প্রবীণ ও কর্মব্যস্ত মানুষদের জন্য বাড়ির মতো স্বাদের জন্মাষ্টমীর প্রসাদ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। আর এই কাজে তাঁকে সাহায্য করছেন তাঁর বান্ধবী পম্পা খাঁ।
জানা গিয়েছে, এবার জন্মাষ্টমীতে প্রায় ১২০টি তাল আদসা, ২ হাজারটি তালবড়া এবং ১ হাজারটি নারকেল নাড়ু তৈরি করেছেন দুই বান্ধবী। আর সাধারণ মানুষের কথা মাথায় রেখেই সেগুলির দাম রেখেছেন সাধ্যমতো। তালবড়া বিক্রি করছেন প্রতি পিস ৪ টাকা, অথবা ৪০ টাকায় ১০টি। আর নারকেল নাড়ু ২০ টাকায় ৬টি। যদিও মুনমুনের বান্ধবী পম্পা খাঁ এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তাও তিনি বান্ধবীকে সাহায্যে এগিয়ে এসেছেন। তাঁদের ব্যবসা থেকে লাভ করা উদ্দেশ্য নয়, বরং এই উৎসবে যাতে সবাই সামিল হতে পারেন সেটাই লক্ষ্য। এছাড়া মুনমুন দেবী আরও জানিয়েছেন, ঠাকুরের ভোগের জন্যে সারারাত জেগে খাবার তৈরি করেছেন তাঁরা। রাসায়নিক সারমুক্ত তাল ব্যবহার করে ভেজালহীন ও স্বাস্থ্যকর খাবার তৈরির চেষ্টা করেছেন। আর মুনমুন ও পম্পার তৈরি এই তালবড়া ও নারকেল নাড়ু কিনতে এখন ভিড় জমিয়েছেন সাধারণ মানুষরা। 

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

এক সপ্তাহ কথা না বলার ‘অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে