চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দত্তপুকুরে তৃণমূল কর্মী চড় মেরে ভুল করেছে : ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি:রাজ্যের খাদ্যমন্ত্রীর সামনে তৃণমূল কর্মী চড় মেরে ভুল করেছে। এখন দিদির দূতেরা কোথাও গেলে যে বিক্ষোভ দেখানো হচ্ছে এটা যেন খেলা হয়ে গেছে রাজনৈতিক ভাবে। শনিবার দত্তপুকুর(Duttapukur) এ ঘটনার পরিপ্রেক্ষিতে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন কলকাতা পুরসভার(KMC) মেয়র ফিরহাদ হাকিম। আবাস দুর্নীতিতে ফের রাজ্যে কেন্দ্রীয় দল এসেছে। এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ৫ টা দল এসেছে ।কোন অসুবিধা নেই । যারা এসেছে দেখবে । কোন সমস্যা নেই। কোথাও দুর্নীতি নেই।

শুভেন্দুর টুইট প্রসঙ্গে ফিরহাদ হাকিম (Firhad Hakim)বলেন, এগুলোতে কোন কিছু যায় আসে না । নতুন পার্টিতে নিজের দাম বাড়াতে এসব করে। যে কেউ আসতে পারে। যে কেউ এসে দেখতে পারে। নেটের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সমস্ত কিছু করা রয়েছে । কোন অসুবিধা নেই ।এখানে কোথাও দুর্নীতি কিছু হয়নি। দক্ষিণেশ্বরে সিভিক ভলেন্টিয়ার (Civic Vollenteer)মৃত্যু প্রসঙ্গে ফিরহাদ বলেন,দুষ্কৃতিকে ধরতে হবে। পুলিশ অ্যাক্টিভ রয়েছে ।পুলিশ যদি না যেত তাহলে দুষ্কৃতী পালিয়ে যেত। দুষ্কৃতিকে আটকানো পুলিশের কাজ। পুলিশকে নিজের প্রাণের ঝুঁকি নিয়েই কাজ করতে হবে। পুলিশও মানুষ। দুষ্কৃতীদের শিকার সাধারণ মানুষ হয়, পুলিশে হয়। এত শক্ত প্রতারক পালিয়ে যেতে পারে না । প্রতারককে ধরা হবে, দুষ্কৃতীকে ধরা হবে । তার ব্যবস্থা হবে।

ত্রিপুরাতে(Tripura) বাম ও কংগ্রেস জোট নিয়ে ফিরহাদ হাকিম বলেন, আমরা ভাগ্যিস কংগ্রেসকে ছেড়ে দিয়েছি। কংগ্রেস বামেদের সঙ্গে যে জোট করেছে তা দু:খের‌ ।
হাজার হাজার কংগ্রেস ছেলেমেয়েরা কর্মীরা মারা গেছেন, বামেদের জন্য। সেই বামেদের হাত ধরেছে ।সেটা অত্যন্ত লজ্জার। এটা ওদের দলের ব্যাপার। আমি এ বিষয়ে জানি না। কিন্তু সিপিএমের হাত ধরেছে সেটা অত্যন্ত দুঃখের। খিদিরপুরে মোহাম্মদ সেলিম মানুষের সঙ্গে যোগাযোগ করছেন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, জীবনে এরা যত যোগাযোগ করুক আমাকে হারাতে পারবে না। এই ক্ষমতা এদের কারোর নেই । চেষ্টা করে যাক। আবার ৭০হাজার থেকে ৮০ হাজার ভোটে জিতব।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ