নিউ মার্কেট সংস্কারে বরাদ্দ ২৬ কোটি,বাজেট অধিবেশনে জানালেন ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্যজিৎ রায় সৃষ্ট অমর চরিত্র ফেলু মিত্তির মনে করতেন নিউ মার্কেটেই রয়েছে কলকাতার অর্ধেক বিশেষত্ব। এক সময়ের হগ মার্কেট, বর্তমানে নিউ মার্কেটকে নিয়ে বঙ্গমনে আশার অন্ত নেই। যা কোথাও পাওয়া যায় না, তাও নাকি কোন জাদুবলে মিলে যায় নিউমার্কেটে। একসময় পর্যন্ত মানুষ বিশ্বাস করত এখানে গেলে বাঘের দুধও মিলবে। তিলোত্তমার ঐতিহ্যশালী প্রাচীন বাজারটি সংস্কারের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ টাকারও বেশি বরাদ্দ হয়েছে। সোমবার বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ জানিয়েছেন, ২০২৩ সালের ২১ নভেম্বর নিউ মার্কেটের সংস্কারের কাজে সাহায্যের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর দায়িত্ব অর্পিত হয়। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৬৪ হাজার ৮২৭ টাকা দিয়ে দেওয়া হয়েছে।সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে মুর্শিদাবাদ জেলার কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নিউমার্কেট সংক্রান্ত প্রশ্নের উত্তরে এই তথ্য দেন ফিরহাদ হাকিম । পুরসভা সূত্রে খবর,বেশ কয়েক বছর আগে থেকেই নিউ মার্কেট সংস্কার নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

ক্রেতা-বিক্রেতা উভয়েরই অত্যন্ত পছন্দের জায়গা নিউমার্কেট। দিন-রাত সবসময়তেই এখানে মানুষের ভীড় লেগে রয়েছে। তাই নিউ মার্কেটকে সংস্কার করে নতুন ভাবে সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছে পুরসভার বাজার বিভাগ। তাদের পরামর্শদাতা হিসাবে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল।

নিউ মার্কেটের অন্যতম আকর্ষণ ক্লক টাওয়ার। সেটিকে কীভাবে সংস্কার করা হবে তা খতিয়ে দেখছেন এই বিশেষজ্ঞ দল। ভূমিকম্প বা কোনওরকম প্রাকৃতিক দুর্যোগে নতুন ভাবে নির্মিত হতে চলা নিউ মার্কেট যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য মাটির নীচে চারপাশে ২.৯ কিলোমিটার দীর্ঘ টাই বিম বসানোর সুপারিশ করেছেন যাদবপুরের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারেরা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ